সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: আবু সুফিয়ান

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের দেবীগঞ্জে সেনাবাহিনী ও দেবীগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে জাল নোট এবং প্রতারণার অভিযোগে মোঃ রাশেদ জামান (৩৮) নামে প্রতারক চক্রের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। অভিযানের সময় তার কাছ থেকে জাল টাকা, নগদ অর্থ, মোবাইল ফোন এবং মাদকসেবনের সরঞ্জাম জব্দ করা হয়।

জানা যায়, শুক্রবার (২৭ জুন) রাত থেকে শনিবার (২৮ জুন) ভোর পর্যন্ত দেবীগঞ্জ উপজেলার হাজরাডাঙ্গা ইউনিয়নের চেংঠী দন্ডপাল গ্রামে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন। অভিযানের একপর্যায়ে রাশেদ জামানকে তার নিজ বাড়ি থেকে আটক করা হয়। তল্লাশির সময় তার কাছ থেকে ১ হাজার টাকার একটি জাল নোট, ১২ হাজার টাকা নগদ অর্থ, একটি মোবাইল ফোন এবং মাদকসেবনের কিছু উপকরণ জব্দ করা হয়।

সেনাবাহিনী জানায়, রাশেদ জামান ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে জাল নোট ব্যবসার পাশাপাশি বিদেশি ডলার দেওয়ার প্রলোভন দেখিয়ে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিচ্ছিলেন। অভিযানের আগে টাঙ্গাইল থেকে তিনজন ভুক্তভোগী অভিযোগ করেন যে, তাদের কাছ থেকে প্রায় ১২ লক্ষ টাকা নেওয়া হয়েছে ডলার দেওয়ার কথা বলে। এই অভিযোগের ভিত্তিতে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে রাশেদের আরও দুই সহযোগীর বাড়িতেও অভিযান চালানো হলেও তারা পালিয়ে যায়। তাদের ধরতে অভিযান চলমান রয়েছে বলে জানিয়েছে সেনাবাহিনী।

দেবীগঞ্জ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইনজামামুল আমীন প্রীমন বলেন, “এই প্রতারণা চক্রটি দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে বিদেশি ডলার দেওয়ার লোভ দেখিয়ে প্রতারণা করে আসছিল। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এ বিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোয়েল রানা জানান, রাশেদ জামানের বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। মামলার পর তাকে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় জাল টাকাসহ প্রতারক চক্রের এক সদস্য গ্রেফতার

আপডেট সময় : ০৩:২২:১৪ অপরাহ্ন, শনিবার, ২৮ জুন ২০২৫