সংবাদ শিরোনাম ::
মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন বানারীপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর ইউনুস মিয়া গ্রেপ্তার ভান্ডারিয়ায় ডিএমএফ দিয়ে চোখের চিকিৎসা, গ্রামীণ চক্ষু চিকিৎসা কেন্দ্রে ২৫ হাজার টাকা জরিমানা বরিশাল বিএম কলেজের নতুন অধ্যক্ষ ড.মাহমুদুল ইসলাম

বিরামপুরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন,দলে সুবিধাবাদী’র বিষয় সতর্ক থাকার আহ্বান- ডাঃ জাহিদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫ ৬৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি :
দিনাজপুরের বিরামপুরে বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন দৃঢ় কণ্ঠে বলেন, “সঠিক যাচাই-বাছাই করে কেন্দ্রীয় নির্দেশনা মোতাবেকই সদস্য নিতে হবে। স্বজনপ্রীতির মাধ্যমে কোনো সুবিধাবাদী সুযোগ সন্ধানী ব্যক্তিকে দলে স্থান দেওয়া যাবে না।

শুক্রবার (২৭ জুন) বিকেল সাড়ে তিনটায় বিরামপুর উপজেলা পরিষদের হলরুমে পৌর বিএনপির আয়োজনে অনুষ্ঠিত এই সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, “বিগত ফ্যাসিবাদী আওয়ামী সরকারের প্রভাবশালী কেউ যেন দলে অনুপ্রবেশ না করতে পারে, সে বিষয়ে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে।”
তিনি বলেন, “আমাদের সদস্য সংগ্রহে ধর্ম নয়, ব্যক্তির মানবিক গুণই হবে প্রধান বিবেচ্য। হিন্দু, মুসলিম, বৌদ্ধ বা খ্রিস্টান যেই হোন না কেন, ভালো মানুষকেই দলে যুক্ত করতে হবে।” নারী সদস্য অন্তর্ভুক্তির বিষয়ে ডা. জাহিদ হোসেন বলেন, “প্রাথমিকভাবে আমরা লক্ষ্য নিয়েছি কমপক্ষে ২৫ শতাংশ নারী সদস্য যুক্ত করব। আগামী বছর এই সংখ্যা ৩০ শতাংশে উন্নীত করা হবে।”

তিনি আরো জানান, প্রতিটি সদস্যের জন্য পৃথক তথ্যভাণ্ডার ও সদস্য কার্ড তৈরি করা হবে। এতে দল আরও সংগঠিত ও তথ্যভিত্তিক হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি মিঞা মো. শরিফুল আলম মামুন, সাধারণ সম্পাদক মঞ্জুর এলাহী রুবেল এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজুসহ এ সময় প্রায় ৫ শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে উপজেলার ৬৩টি ওয়ার্ডে প্রতিটিতে ২০০টি করে সদস্য ফরম বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুরে বিএনপি’র নতুন সদস্য সংগ্রহ কর্মসূচি উদ্বোধন,দলে সুবিধাবাদী’র বিষয় সতর্ক থাকার আহ্বান- ডাঃ জাহিদ

আপডেট সময় : ০৬:২৩:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুন ২০২৫