সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশাল নগরীতে কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫ ১২ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স

নিজ ঘরে কেক কেটে আওয়ামী লীগের ৭৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করার ঘটনায় এক মহিলা আওয়ামী লীগ নেত্রীকে আটক করেছে বরিশাল কোতোয়ালি মডেল থানা পুলিশ।

আটক তানিয়া ইসলাম বরিশাল নগরীর ১০ নম্বর ওয়ার্ডের আওয়ামী মহিলা লীগের নেত্রী। আজ মঙ্গলবার দুপুরে তানিয়া ইসলামকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান। এর পূর্বে রবিবার (২৩ জুন) নগরীর ১০ নম্বর ওয়ার্ডের নিজ বাসা থেকে মহিলা লীগের নেত্রীকে আটক করা হয়।

থানা পুলিশ সূত্রে জানা গেছে, তানিয়া ইসলাম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটার একটি ভিডিও নিজের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে পোস্ট করেন। যেখানে দেখা যায়, তিনি কয়েকজন নারীকে সঙ্গে নিয়ে কেক কেটে আনন্দ করছেন।

সূত্রে আরও জানা গেছে, দলটির যাবতীয় কার্যক্রম নিষিদ্ধ থাকার পরেও বরিশালের প্রেক্ষাপটে আওয়ামী লীগের নেতারা যেখানে প্রকাশ্যে প্রতিষ্ঠাবার্ষিকীর মতো কর্মসূচি পালন করতে সাহস পাচ্ছেন না, সেখানে তানিয়া ইসলামের এমন প্রকাশ্য আয়োজনে অনেকেই হতবাক হয়েছেন।

ভিডিওটি ছড়িয়ে পড়ার পর স্থানীয়দের মাঝে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়। অনেকেই দাবি করেন, কেবল তানিয়া ইসলাম নয়; তার সঙ্গে কেক কাটার আয়োজনে উপস্থিত অন্যদেরকেও শনাক্ত করে গ্রেপ্তার এবং আইনের আওতায় আনা হোক।

স্থানীয় একাধিক সূত্রে জানা গেছে, বরিশাল সিটি করপোরেশনে আবুল খায়ের আবদুল্লাহ খোকন সেরনিয়াবাত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণের পর তার স্ত্রী লুনা আবদুল্লাহর ঘনিষ্ঠজন হিসেবে তানিয়া ইসলাম প্রভাবশালী হয়ে ওঠেন। জুলাই আন্দোলনের সময় পাইপ নিয়ে মাঠে ছিলেন।

কোতোয়ালি মডেল থানার ওসি মিজানুর রহমান বলেন, আটককৃত তানিয়ার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটার সময় তার সঙ্গে ভিডিওতে যারা উপস্থিত ছিলেন, তাদেরকেও শনাক্তের চেষ্টা চলছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশাল নগরীতে কেক কেটে আটক হলেন মহিলা আওয়ামী লীগ নেত্রী

আপডেট সময় : ০১:৪৮:৩১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ জুন ২০২৫