সংবাদ শিরোনাম ::
নিরাপত্তার কারণে গোপালগঞ্জ-খুলনা রুটে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, দুর্ভোগে ঢাকাগামী যাত্রীরা ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে।

বরিশালের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫ ৬৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ফ্যাসিস্ট হাসিনা তার মা ও ফুফার নামে বরিশালে করা পাঁচটি কলেজের নাম পরিবর্তন করা হয়েছে। এ সংক্রান্ত নোটিশ জারি করেছে বরিশাল শিক্ষা বোর্ড। শিক্ষা মন্ত্রণালয় ওই নাম পরিবর্তন করেছে বলে বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী জানিয়েছেন।

নোটিশ সূত্রে জানা গেছে, বরিশাল নগরীর শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি কলেজের নাম পরিবর্তন করে রাখা হয়েছে কাউনিয়া সরকারি কলেজ। এছাড়াও বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দেশরত্ম শেখ হাসিনা মহাবিদ্যালয়ের পরিবর্তে আলিমাবাদ সরকারি মহাবিদ্যালয়, আগৈলঝাড়া উপজেলার শহীদ আব্দুর রব সেরনিয়াবাত সরকারি ডিগ্রি কলেজের পরিবের্ত আগৈলঝাড়া সরকারি ডিগ্রি কলেজ, পিরোজপুরের নাজিরপুর উপজেলার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা মহাবিদ্যালয়ের পরিবর্তে নাজিরপুর সরকারি মহিলা কলেজ এবং ভোলার সরকারি শেখ ফজিলাতুন্নেছা মহিলা কলেজের পরিবর্তে ভোলা সরকারি মহিলা কলেজ নামকরণ করা হয়েছে।

বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস আলী সিদ্দিকী বলেন, মন্ত্রণালয় থেকে শিক্ষা প্রতিষ্ঠানের তালিকা চেয়েছিলো। তালিকা পাঠানোর পর তারা নাম পরিবর্তন করেছে। বিষয়টি নোটিশ আকারে জানিয়ে দেয়া হয়েছে। কালকের মধ্যে সকল প্রতিষ্ঠানেও ওই নোটিশ পাঠানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের পাঁচ শিক্ষা প্রতিষ্ঠানের নাম পরিবর্তন

আপডেট সময় : ০৪:৩৩:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ জুন ২০২৫