সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বিরামপুর অচিন্তপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

শফিকুল ইসলাম দিনাজপুর জেলা প্রতিনিধি:
দিনাজপুরের বিরামপুর অচিন্তপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে রাতের আঁধারে আলো নিভিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে ভারতের সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ সদস্যরা। বৃহস্পতিবার (১৩ জুন) রাত ২টার দিকে বিরামপুর উপজেলা বিনাইল ইউনিয়নের অচিন্তপুর সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়। বিজিবি অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অচিন্তপুর সীমান্ত ফাঁড়ির ইনচার্জ কমান্ডার রফিকুল ইসলাম জানান, গভীর রাত আড়াইটার দিকে সীমান্ত ২৮৫ মেইন পিলার এলাকায় দিঘীপাড়া ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের নিয়ন্ত্রণাধীন বিদ্যুতের আলো বন্ধ করে দেন। বিজিবি সদস্যরা সেখানে ওঁত পেতে অবস্থান করে। পরে অন্ধকারে মধ্যে ভারত থেকে নারী শিশুসহ ১৫ জনকে আসতে দেখেন তারা। এ সময় তাদের আটক করে বিজিবির হেফাজতে রাখা হয়। তাদের মধ্যে ৩ পুরুষ, ৩ নারী এবং ৯ শিশু রয়েছেন।

বিজিবির ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর সাজ্জাদুল ইসলাম জানান, আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সবাই নড়াইলের বাসিন্দা বলে জানিয়েছেন। তাদের দাবি, ভারত থেকে বাংলাদেশে ঠেলে পাঠানো কয়েকজনের কাছ থেকে ব্যবহৃত মুঠোফোন ও নগদ অর্থ কেড়ে নিয়েছে বিএসএফ। ১৫ জনের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিরামপুর অচিন্তপুর সীমান্ত দিয়ে আরও ১৫ জনকে পুশইন করলো বিএসএফ

আপডেট সময় : ০১:১১:১২ অপরাহ্ন, শুক্রবার, ১৩ জুন ২০২৫