১৬ ডিসেম্বর ২০২৫, ০৯:২৩ পূর্বাহ্ন, ২৪শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, মঙ্গলবার, ১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
সাবেক প্রতিমন্ত্রী বেগম সেলিমা রহমানের মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে বাবুগঞ্জে মশাল মিছিল ও বিক্ষোভ ঝালকাঠিতে অবৈধ টলির ধাক্কায় ত্রিমুখী সংঘর্ষ প্রাণ গেল গৃহবধূ সিআইপি নির্বাচিত চুয়াডাঙ্গার কৃতী ব্যবসায়ী সাহিদুজ্জামান টরিক চুয়াডাঙ্গায় ঠান্ডার শুরুতেই ডায়রিয়া শুরু, হাসপাতালে ভর্তির বেশীর ভাগই শিশু ঝালকাঠিতে শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত চুয়াডাঙ্গায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত দর্শনা পুলিশের হাতে আটক৫ দামুড়হুদায় গ্রাহক সচেতনতা বৃদ্ধি ও প্রতারণা রোধে র‍্যালি ও লিপলেট বিতরন চুয়াডাঙ্গায় অস্ত্রসহ আলোচিত রিকন আটক সততার সাথে দায়িত্ব পালনে সফল হাওয়ায় প্রশংসায় ভাসছেন সর্বমহলে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী ফয়সাল আলম
বাবুগঞ্জে হা-ডু-ডু খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

বাবুগঞ্জে হা-ডু-ডু খেলায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ

filter: 0; jpegRotation: 0; fileterIntensity: 0.000000; filterMask: 0; module:1facing:0; hw-remosaic: 0; touch: (-1.0, -1.0); modeInfo: ; sceneMode: Hdr; cct_value: 0; AI_Scene: (-1, -1); aec_lux: 0.0; hist255: 0.0; hist252~255: 0.0; hist0~15: 0.0;

বাবুগঞ্জ (বরিশাল) প্রতিনিধিঃ বরিশালের বাবুগঞ্জে ঈদুল আযহা পরবর্তী বিনোদনের অংশ হিসেবে হা-ডু-ডু খেলার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

৯ জুন সোমবার বিকেলে বাবুগঞ্জ উপজেলার রহমতপুর ইউনিয়নের লোহালিয়া মদিনাতুল কুরআন কওমি মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গণে স্থানীয় যুব সমাজের উদ্যোগে এ খেলা অনুষ্ঠিত হয়।

খেলায় ঢাকায় কর্মরত সদস্যদের নিয়ে ঢাকা টিম এবং এলাকায় যারা বসবাস করেন তাদের নিয়ে বরিশাল টিম গঠন করে এর প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ হা-ডু-ডু খেলার প্রতিযোগিতায় ঢাকা টিম জয় লাভ করেন।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক, বাবুগঞ্জ ডিগ্রি কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আবুল কালাম আজাদ।

এছাড়াও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি, সুপ্রিমকোর্ট বারের বিশিষ্ট আইনজীবী মোঃ মিজানুর রহমান শামীম।

ভি- ট্যাক্স কনসালটিং লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক অ্যাডভোকেট এ.এম নূর-এ- আলম (সোহাগ) এর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা বিএনপির সদস্য মোঃ রাজন শিকদার, বাবুগঞ্জ উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মোঃ রফিকুল ইসলাম রাফিল, বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মোঃ আজিজুল ইসলাম, বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহবায়ক আতিকুল ইসলাম আল আমিন, সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মোঃ আকিব হোসেন ইমরান, রহমতপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোঃ ফেরদৌস খান,বাবুগঞ্জ ডিগ্রী কলেজ শাখা ছাত্রদলের সভাপতি মোঃ আসিফ শিকদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ো

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019