সংবাদ শিরোনাম ::
অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার পিরোজপুরে ডিবির অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ভাড়া ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৬০ হাজার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫ ৫৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
নোয়াখালীর চাটখিল উপজেলায় ঢাকা ও কক্সবাজারগামী যাত্রীদের কাছ থেকে নির্ধারিত ভাড়ার চেয়ে ১০০ টাকা অতিরিক্ত নেওয়ায় দুইটি বাস কাউন্টারে অভিযান চালিয়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করেছেনে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৯ জুন) রাতে চাটখিল বাস স্ট্যান্ডে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ঈদকে পুঁজি করে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পেয়ে সোমবার (৯ জুন) রাতে চাটখিল বাস স্ট্যান্ডে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান। তিনি হাতে নাতে অতিরিক্ত ভাড়া আদায়ের প্রমাণ পান। ঢাকাগামী হিমালয় পরিবহন ও চট্টগ্রামগামী স্বাধীন বাংলা পরিবহন নির্ধারিত ভাড়া না মেনে ঈদ উপলক্ষ্যে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। তাই কাউন্টার দুইটিকে ৩০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মিজানুর রহমান ঢাকা পোস্টকে বলেন, কোনো পরিবহন সংস্থা যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ঈদ ও অন্যান্য উৎসবকেন্দ্রিক ভাড়া বাড়িয়ে সাধারণ মানুষকে হয়রানি করা কোনোভাবেই বরদাশত করা হবে না।

তিনি আরও বলেন, যদি কারও কাছে নির্দিষ্ট অভিযোগ থাকে, তাহলে তা সরাসরি উপজেলা প্রশাসনকে জানাতে অনুরোধ করছি। অতিরিক্ত ভাড়া আদায়ের বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ভাড়া ১০০ টাকা বেশি নিয়ে জরিমানা গুনলেন ৬০ হাজার

আপডেট সময় : ০৬:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ৯ জুন ২০২৫