সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

বানারীপাড়ায় প্রধান শিক্ষক ফিরে আসার খবরে স্কুলে তালা ঝুলিয়ে চলে গেলেন শিক্ষকরা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের ঐতিহ্যবাহী দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল হোসেনের যোগদানের খবরে শিক্ষকদের বিরুদ্ধে স্কুল ছুটি দিয়ে তালা ঝুঁলিয়ে চলে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, সোমবার (২৬ মে) পদত্যাগী প্রধান শিক্ষক মো. জামাল হোসেন স্কুলে যোগদান করবেন এমন খবরের গুঞ্জনে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন স্কুল ছুঁটি দিয়ে শিক্ষার্থীদের বাড়ি পাঠিয়ে দেন এবং তিনিসহ সকল শিক্ষক-কর্মচারীরা চলে যান। চলে যাওয়ার সময় তারা জাতীয় পতাকাও নামিয়ে রেখে যাননি। দুপুর ১২টার দিকে এলাকাবাসী ও অভিভাবকরা বিদ্যালয়ে তালা ঝুলতে দেখে ক্ষোভ প্রকাশ করেন। তালাবদ্ধ বিদ্যালয়ে তখনও জাতীয় পতাকা উড়তে দেখা যায়। এ বিষয়ে দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. নুরুল আমিন সত্যতা স্বীকার করে বলেন, দুটি ক্লাস (পাঠদান) শেষে স্কুল ছুটি দিয়ে তারা চলে যান। উল্লেখ্য,গত বছরের ৩ সেপ্টেম্বর দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.জামাল হোসেন পদত্যাগ করেন। ওই দিনই তাকে ভয়ভীতি দেখিয়ে ও জোরজবরদস্তি করে পদত্যাগ পত্রে স্বাক্ষর নেওয়া হয়েছে বলে দাবি করে তিনি বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেন এবং ইউএনওসহ সংশ্লিষ্টদের কাছে লিখিতভাবে জানান। পরে বার বার চেষ্টা করেও ম্যানেজিং কমিটির নেতৃবৃন্দ,শিক্ষক,কর্মচারী ও শিক্ষার্থীদের বাধার কারনে তিনি আর বিদ্যালয়ে যোগদান করতে পারেননি। গত বছরের ১১ ডিসেম্বর থেকে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল আমিন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালণ করে আসছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা একাডেমিক সুপারভাইজার জয়শ্রী কর বলেন, শিক্ষার্থীদের পাঠদান বন্ধ রেখে স্কুলে তালা ঝুঁলিয়ে শিক্ষকদের চলে যাওয়া ঠিক হয়নি। এ ব্যপারে লিখিত অভিযোগ পেলে তাদের বিরুদ্ধে বিধি মোতাবেক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে প্রধান শিক্ষক নিয়ে সৃষ্ট বিরোধকে কেন্দ্র করে বিদ্যালয়ের স্বাভাবিক শিক্ষা কার্যক্রম ব্যহত হওয়ায় অভিভাবক, এলাকাবাসী ও শিক্ষা সচেতনমহল ক্ষোভ প্রকাশ করেছেন। তারা দ্রুত এ সমস্যা-সংকট দূর করে বিদ্যালয়ে শিক্ষার স্বভাবিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য সংশিষ্টদের প্রতি জোর দাবী জানিয়েছেন। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় প্রধান শিক্ষক ফিরে আসার খবরে স্কুলে তালা ঝুলিয়ে চলে গেলেন শিক্ষকরা

আপডেট সময় : ১২:১৩:১০ অপরাহ্ন, সোমবার, ২৬ মে ২০২৫