সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বিসিসির প্রশাসক, সিইও, সচিবসহ পাঁচ জনের নামে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ১৮ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স ::: বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক মো: রায়হান কাওছার, সিইও রেজাউল বারী, সচিব রুম্পা সিকদারসহ পাঁচ জনের নামে বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের হয়েছে।

রবিবার (১৮ মে ) ভুক্তভোগী মো: মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলাটি করেন। মামলা নং- ১০২৬/২৫ (কোতোয়ালি)।

বরিশাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মো: নুরুল আমিন বিএমপি গোয়েন্দা শাখাকে অভিযোগ তদন্ত করে আগামী ২১ সেপ্টেম্বর প্রতিবেদন জমা দেয়ার জন্য নির্দেশ দিয়েছেন।

মামলা সূত্রে জানা যায়, বরিশাল সিটি করপোরেশনের প্রয়াত সাবেক মেয়র শওকত হোসেন হিরন ক্ষমতার দাপটে বাদীর ভোগদখলকৃত জমি জবর দখল করে নিয়ে হিরন স্কয়ার তৈরি করা হয়। জুলাই-আগষ্ট অভ্যুত্থানের পরে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ও সাধারণ জনগণ বাদীর জমি বুঝিয়ে দেন। কিন্তু গত ১৪ ডিসেম্বর বরিশাল সিটি কর্পোরেশন কর্তৃক ৫০ থেকে ৬০ জন কর্মচারী বাদীর জমিতে অনধিকার প্রবেশ করে পুনোরায় দখল করে নেয়। বাদীর নির্মিত স্থাপনা ভেঙ্গে প্রায় ২০ লক্ষ টাকার ক্ষতি সাধন করে এবং ১৫ লক্ষ টাকার নির্মাণ সামগ্রী চুরি করে নিয়ে যায়।

বাদীর আইনজীবী আবুল খায়ের মানিক বলেন, অবৈধ ভাবে বাদীর জমিতে অনধিকার প্রবেশ, মালামাল ভাঙচুর ও চুরির অভিযোগে বরিশাল সিটি করপোরেশনের প্রশাসক, সিইও, সচিবসহ পাঁচ জনের নামে মো: মিজানুর রহমান হাওলাদার বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আদালত অভিযোগ আমলে নিয়ে বিএমপির গোয়েন্দা শাখাকে তদন্তের নির্দেশ দিয়েছেন।

এ বিষয়ে বরিশাল সিটি করপোরেশন প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেজাউল বারির মুঠোফোনে একাধিকবার ফোন করে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বিসিসির প্রশাসক, সিইও, সচিবসহ পাঁচ জনের নামে মামলা

আপডেট সময় : ০৫:৫৮:৩৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫