সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে ওষধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবীতে মানববন্ধন।

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল..বরিশাল

বরিশালে ওষুধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবিতে মানববন্ধন করেছেন খুচরা ব্যবসায়ীরা। আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে এ কর্মসূচি করে বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি, বরিশাল জেলা শাখা।এ সময় মেয়াদ উত্তীর্ণ ওষুধ দ্রুত সময়ের মধ্যে ফেরত নেওয়া ও নতুন পণ্য দেওয়া এবং ওষুধ কোম্পানি থেকে ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে সরবরাহ বন্ধ করার দাবি জানান। এ দাবি আদায়ে তাঁরা সরকারের দৃষ্টি কামনা করেছেন।বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার সভাপতি গাজী আকতারুজ্জাম হিরুর সভাপতিত্বে এ সময় বক্তব্য দেন সিনিয়র সহসভাপতি আব্দুস সালাম ও দেলোয়ার হোসেন, পরিচালক আরঙ্গজেব চান, শামসুল আরেফিন, লিংকন ইসলাম মেহেদী, লিটন চন্দ্র মালি, আবদুল মান্নান চৌধুরী, আবুল কালাম তাজুল প্রমুখ।
বক্তারা বলেন, দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে বাধ্য হয়ে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এমনকি প্রয়োজনে সব ধরনের ওষুধ বিক্রি বন্ধ করে দেওয়ার মতো কঠোর সিদ্ধান্ত নিতে হতে পারে। তাই ওষুধ কোম্পানিগুলোর দায়িত্বশীল ভূমিকা ও সরকারের দ্রুত হস্তক্ষেপ কামনা করছি। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে ওষধের দাম সরকারিভাবে নির্ধারণ ও বিক্রির কমিশন বৃদ্ধিসহ চার দফা দাবীতে মানববন্ধন।

আপডেট সময় : ০২:১৬:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ মে ২০২৫