সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বরিশালে মাহিন্দ্রা-প্রাইভেটকারের সাথে সংঘর্ষে নারী নিহত, আহত ৫

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামাল কাড়াল, বরিশাল

বরিশালের গৌরনদীতে যাত্রীবাহী মাহিন্দ্রা ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষে মর্জিনা বেগম নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৫ মে) বেলা ১১টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের উপজেলার ইল্লা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মর্জিনা বেগম উপজেলার ইল্লা গ্রামের বাবুল বেপারীর স্ত্রী। আহতরা হলেন- মুরাদ কাজী, মোতালেব বেপারী, মকবুল বেপারী, চন্দন পাল ও পলাশ বিশ্বাস। তাদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের গৌরনদীর স্টেশন অফিসার মো. বিপুল হোসেন জানিয়েছেন, কালকিনি থেকে বরিশালের উদ্দেশ্যে ছেড়ে আসা প্রাইভেটকার ও গৌরনদী থেকে ভুরঘাটাগামী যাত্রীবাহী মাহিন্দ্রা ইল্লা দাখিল মাদ্রাসার কাছে পৌঁছালে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রার যাত্রী মর্জিনা বেগম ঘটনাস্থলেই নিহত হয় এবং উভয় গাড়ির চালকসহ পাঁচজন গুরুতর আহত হন। খবর পেয়ে নিহতের মরদেহ উদ্ধার করে হাইওয়ে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান জানান, দুর্ঘটনা কবলিত যান দুটি হেফাজতে রয়েছে। পাশাপাশি নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে মাহিন্দ্রা-প্রাইভেটকারের সাথে সংঘর্ষে নারী নিহত, আহত ৫

আপডেট সময় : ০৩:০৬:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ মে ২০২৫