সংবাদ শিরোনাম ::
বিজয়নগরে জুলাই গণঅদ্ভুত্থান উপলক্ষে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে হাত কড়া পড়েই হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আওয়ামী লীগ নেতার মৃত্যু জুলাই আন্দোলনের দ্বিতীয় বার্ষিকীতে বাবুগঞ্জে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল বাবুগঞ্জে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও সংবর্ধনা অনুষ্ঠিত মাদারীপুরে ড্রাম বিস্ফোরণে শিশু শ্রমিকের করুণ মৃত্যু চাঞ্চল্যকর ঘটনা: চোরের আঙুল কামড়ে ছিঁড়ে ফেললেন গৃহবধূ, মোবাইল নিয়ে চম্পট জুলাই গণঅভ্যুত্থান দিবসে ঝালকাঠিতে শহীদদের প্রতি শ্রদ্ধা ও স্মারক সংবর্ধনা বরিশালে প্রবাসীর স্ত্রীর ঘর থেকে জামায়াতকর্মী আটক সভাপতি-আব্দুস সালাম, সাধারণ সম্পাদক- মনোয়ার হোসেন। বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি বাবুগঞ্জ উপজেলা শাখার ৫১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা সবুজ বাংলাদেশ গড়তে ঝালকাঠিতে ১ হাজার ৫শ গাছের চারা বিতরণ করেন জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট শাহাদাৎ হোসেন

চুয়াডাঙ্গায় অস্ত্র,গুলি, পুলিশ পোশাক, ইয়াবা ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৬ ডাকাত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫ ২৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পুলিশ বিদেশি ও দেশি আগ্নেয়াস্ত্র, গুলি, পুলিশের পোশাক, ওয়াকিটকি, ইয়াবা ট্যাবলেট ও ডাকাতির সরঞ্জামসহ ছয়জন আন্তঃজেলা ডাকাত সদস্যকে গ্রেপ্তার করেছে।
সোমবার ভোর সাড়ে ৪টায় আলমডাঙ্গা উপজেলার লক্ষীপুর বাজার এলাকায় পুলিশের একটি টিম অভিযান চালিয়ে এ ডাকাত চক্রকে গ্রেফতার করে। তারা হলো, মো. রুবেল রানা (২৯), মো. আজিজুর মন্ডল (৩৬), মো. শিলন মোল্লা (২১), মো. সবুজ আলী মিঠু (৩০), মো. মনিরুল ইসলাম (৪০) ও মো. মারুফ শেখ (২০)। এরা কুষ্টিয়া ও ঝিনাইদহ জেলার বাসিন্দা।আলমডাঙ্গা থানার পরিদর্শক (ওসি) মাসুদুর রহমান প্রেস ব্রিফিং এর মাধ্যমে সাংবাদিকদের জানান, ভোরে তিয়রবিলা পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) সুকান্ত দাশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, লক্ষীপুর বাজার থেকে খাসকররা যাওয়ার পাকা সড়কে একটি ডিজেল তৈলের দোকানের সামনে মাইক্রোবাসে একদল অস্ত্রধারী ডাকাত দল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। খবর পেয়ে আলমডাঙ্গা থানার ওসি মাসুদুর রহমান ঘটনাস্থলে ফোর্স নিয়ে উপস্থিত হন এবং ঘিরে ফেলেন মাইক্রোবাসটি। পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা নিজেদের ডিবি পুলিশ পরিচয় দিলেও সন্দেহজনক আচরণে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে এবং একপর্যায়ে ডাকাত দল আক্রমণাত্মক হলে সবাইকে গ্রেপ্তার করে।পরে তাদের কাছ থেকে
একটি বিদেশি পিস্তল (MADE IN USA), একটি রিভলবার, একটি ওয়ান শুটার গান, দুই রাউন্ড গুলি, দুটি চাইনিজ কুড়াল, একটি তালা কাটার যন্ত্র, পাঁচটি মাস্টার চাবি, একটি পুলিশের জ্যাকেট, একটি ওয়াকিটকি সদৃশ্য মোবাইল সেট, ৫০ পিস ইয়াবা, ছয়টি মোবাইল ফোন ও ঢাকা মেট্রো-গ-১২-৩০৯৭ নম্বরের একটি মাইক্রোবাস উদ্ধার করা হয়।পরে তাদের বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অস্ত্র, ডাকাতি ও মাদক আইনে তিনটি পৃথক মামলা দায়ের করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় অস্ত্র,গুলি, পুলিশ পোশাক, ইয়াবা ও ডাকাতির সরঞ্জামসহ গ্রেফতার ৬ ডাকাত

আপডেট সময় : ০৯:০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ মে ২০২৫