সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

দর্শনায় ইয়াবা, মোটরসাইকেল, গাঁজাসহ গ্রেফতার ৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশ পৃথক তিন’টি অভিযানে মহিলাসহ ৩শ২৫ পিস ইয়াবা ট্যাবলেট, মাদক বহনকাজে ব্যবহৃত মোটরসাইকেল,৩ কেজি গাঁজাসহ ৩জনকে গ্রেফতার করেছে।

শনিবার ভোরে দর্শনা থানার অফিসার ইনচার্জ মুহম্মদ শহীদ তিতুমীর এর তত্বাবধানে দর্শনা থানার এসআই (নিঃ) মোঃ মাসুদুর রহমান সঙ্গীয় ফোর্সসহ দর্শনার বিভিন্ন পয়েন্টে গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালায়। এসময় দর্শনা দর্শনা প্রেস ক্লাব এর ২০০ গজ সামনে পাকা রাস্তার উপর হতে মোটরসাইকেল আরোহী দক্ষিণ চাদপুর গ্রামের লিয়াকত আলীর ছেলে মোঃ ইস্রাফিল হোসেন (৪৫)গ্রেফতার করে।এসময় হেফাজত হতে ৯০হাজার টাকার মূল্যের অবৈধ মাদকদ্রব্য ৩০০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বহনকাজে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার পূর্বক জব্দ করা হয়। পরে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।এর আগে রাত ১২ টায় দর্শনা থানার কেরুজ মিলপাড়ার আতর আলীর ছেলে মোঃ আশরাফুল ইসলাম চঞ্চল (৩৮)কে তার বাড়ির সামনে হতে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করে।এছাড়া
একই দিন রাত সাড়ে ১১টায় দর্শনা থানার আজমপুর গ্রামের আলম হোসেনের স্ত্রী মোছাঃ রিনা বেগম (৩৮)কে ৯০ হাজার টাকা মূল্যের ৩ কেজি গাঁজাসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত ৩ আসামীকে দর্শনা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

দর্শনায় ইয়াবা, মোটরসাইকেল, গাঁজাসহ গ্রেফতার ৩

আপডেট সময় : ০৯:১০:৪৫ পূর্বাহ্ন, শনিবার, ৩ মে ২০২৫