সংবাদ শিরোনাম ::
ঝালকাঠি ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক
প্রতিনিধির নাম
- আপডেট সময় : ১২:৪৪:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫ ২১ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি: ঝালকাঠি শহরের ব্রাক মোড় থেকে সোমবার রাতে ডিবি পুলিশের অভিযানে ৪০ পিছ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে।
আটককৃত মাদক ব্যবসায়ী বিনয়কাঠি ইউনিয়নের উত্তর মানপাশা গ্রামের সুকেন সিকদারের ছেলে বিপ্লব সিকদার।
ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) মোঃ সেলিম উদ্দিন বলেন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি ব্রাক মোড় এলাকায় মাদক বেচাকেনা হচ্ছে। সততা যাচাইয়ে সেখানে ডিবি পুলিশের একটি টিম অবস্থান নেয়। বিপ্লব শিকদারের দেহ তল্লাশি করে পকেটে থাকা ৪০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটককৃত মাদক ব্যবসায় বিরুদ্ধে মাদক আইনে মামলার প্রস্তুতি চলছে
এ বিষয়ে তিনি আরো বলেন জেলা পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় স্যারের নির্দেশে ঝালকাঠি জেলাকে মাদক মুক্ত করত আমাদের অভিযান অব্যাহত থাকবে।























