সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাংলাবান্ধায় দেশের সর্বচ্চো ১৪০ ফুট উচ্চতা ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের উদ্বোধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ ১৩ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
মানচিত্রের শুরু তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দরের জিরোপয়েন্টে দেশের সর্বচ্চো ১৪০ ফুট উচ্চতার ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের ভিত্তি প্রস্তর উদ্বোধন করা হয়েছে।
শনিবার সকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন পঞ্চগড় জেলা প্রশাসক ও বিজ্ঞ ম্যাজিস্ট্রেট মো. সাবেত আলী। একই সঙ্গে জিরোপয়েন্টে গেইট ও সৌন্দর্য বর্ধন কাজেরও উদ্বোধন করেন তিনি।
উদ্বোধন শেষে জেলা প্রশাসক বলেন, বাংলাদেশের প্রবেশদ্বার বাংলাবান্ধা জিরোপয়েন্টে। জিরোপয়েন্টের ওপর প্রান্তে ভারতের উচু স্ট্যান্ডে তাদের পতাকা সার্বক্ষণিক উড়তে থাকে। যেহেতু আমাদের এখানে কোন উচু ফ্ল্যাগ স্ট্যান্ড নেই। দীর্ঘদিন ধরে তরুণদের একটি দাবি ছিল ভারতের মতো আমাদের বাংলাদেশ প্রান্তেও যেন একটি উঁচু ফ্ল্যাগ স্ট্যান্ড স্থাপন করে জাতীয় পতাকা উড়ানো হয়।
তাই তরুণ প্রজন্মের দাবি বাস্তবায়নে প্রকল্পটি নিয়ে আর্কিটেচারের মাধ্যমে ফ্ল্যাগ স্ট্যান্ডটির ডিজাইন করা হয়। বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকায় ফ্লাগ স্ট্যান্ড, গেইট ও সৌন্দর্য বর্ধনের কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলো। ফ্ল্যাগ স্ট্যান্ডটির উচ্চতা হবে প্রায় ১৪০ ফুট। যা দেশের সবচেয়ে উচু ফ্ল্যাগ স্ট্যান্ড। এ স্ট্যান্ডে প্রযুক্তির সহযোগীতায় ২৪ ঘন্টায় উড়বে আমাদের পতাকাটি। আশা করছি আগামী ২০ দিনের মধ্যে এর কাজ সম্পন্ন হবে।
এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, জেলা জামায়াতের আমির অধ্যাপক ইকবাল হোসাইন, উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহিনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, বাংলাবান্ধা স্থলবন্দরের কর্মকর্তা, কর্মচারী, গণমাধ্যম কর্মী ও স্থানীয় ব্যক্তিবর্গ।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাবান্ধায় দেশের সর্বচ্চো ১৪০ ফুট উচ্চতা ফ্ল্যাগ স্ট্যান্ড নির্মাণের উদ্বোধন

আপডেট সময় : ০২:০৩:৪৩ অপরাহ্ন, শনিবার, ১৯ এপ্রিল ২০২৫