সংবাদ শিরোনাম ::
অবহেলায় নষ্ট হচ্ছে সাড়ে ৫০০ বছরের ঘোড়াঘাটের সুরা মসজিদ ঘোড়াঘাটে ৬০০ ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ মাদক কারবারী আটক ঝালকাঠিতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি: ছাত্রদলের দুই পক্ষের পৃথক কর্মসূচি ১৩টি চিনিকল বি-রাষ্ট্রীয়করণ (বেসরকারীকরণ) সিদ্ধান্তের প্রতিবাদে সভা অনুষ্ঠিত ঝালকাঠিতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে ‘জেলা পরিষদ মেধাবৃত্তি-২০২৬’ প্রদান বানারীপাড়ায় জুলাই শহীদ দিবসে আলোচনাসভা ও শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠিত ব্যক্তি অর্থায়নে সড়কের সংস্কার করলেন রাজন শিকদার বাবুগঞ্জে জুলাই শহীদ দিবস পালিত, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া। খাল দখলমুক্ত করতে কোনো ছাড় দেওয়া হবে না: ড. এস. এম. জিয়াউদ্দিন হায়দার ​ঝালকাঠির উন্নয়নে ৮০০ কোটি টাকার প্রকল্প হাতে নেওয়া হয়েছে: ড. জিয়াউদ্দিন হায়দার

এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় অস্ত্রসহ আটক ১

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫ ৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় দেশীয় অস্ত্রসহ মো. মেহেদী হাসান নামে একজনকে আটক করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) নিশ্চিন্তপুর হাই স্কুল অ্যান্ড কলেজে অনুষ্ঠিত এসএসসির ইংরেজি ২য় পত্র পরীক্ষা চলাকালীন ১১টা ৪০ মিনিটে নিশ্চিন্তপুর গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মো. মেহেদী হাসান (১৭) নকল দেওয়ার জন্য দেওয়াল টপকে পরীক্ষার হলে প্রবেশ করতে চাইলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা এবং মতলব উত্তর থানা পুলিশ তাকে আটক করেন।

এসময় মো. মেহেদী হাসানের দেহ তল্লাশি করে নকলসহ একটি বিদেশি ধারালো চাকু উদ্ধার করা হয়। এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব মে. আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিল্লোল চাকমা বলেন, নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় মো. মেহেদী হাসানকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, এ ঘটনায় নিশ্চিন্তপুর উচ্চ বিদ্যালয় এসএসসি পরীক্ষার কেন্দ্রের কেন্দ্র সচিব আরিফ উল্ল্যা মতলব উত্তর থানায় বাদী হয়ে মামলা দায়ের করেছেন। আসামিকে আদালতে সোপর্দ করা হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

এসএসসি পরীক্ষার কেন্দ্রে নকল সরবরাহের সময় অস্ত্রসহ আটক ১

আপডেট সময় : ০৬:১৬:৩২ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫