সংবাদ শিরোনাম ::
চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত কাঠালিয়ায় পাথর বোঝাই ট্রাকসহ আয়রন ব্রিজ ধস: আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ, চরম দুর্ভোগ আরাফাত রহমান কোকো স্মৃতি সুইজগেট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত দীর্ঘ ১৭ বছর দেশের মানুষ স্বাধীনভাবে মতপ্রকাশ করতে পারেনি – জয়নুল আবেদীন এমপি বরিশালে এক পুলিশ সদস্যের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বাবুগঞ্জে বরফকলে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন; ৪০ হাজার টাকা জরিমানা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫ ৩৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাবুগঞ্জ(বরিশাল)প্রতিনিধি ঃ বরিশালের বাবুগঞ্জে একটি বরফকলে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন করার কারণে ৪০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

১৬ এপ্রিল বুধবার উপজেলার মীরগঞ্জ বাজার এলাকায় ফ্রেশ আইসক্রিম কারখানায় অভিযান চালিয়ে এ জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।এই অভিযান পরিচালনা করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না।

জানা গেছে , বিএসটিআইএ’র অনুমোদন না নিয়ে অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হচ্ছে আইসক্রিম-এমন অভিযোগের ভিত্তিতে ফ্রেশ আইসক্রিম কারখানায় অভিযান চালানো হয়।

এসময় বরফকলে অবৈধভাবে আইসক্রিম উৎপাদন; স্যাকারিন, অননুমোদিত রং এবং ক্যামিক্যাল ব্যবহার এবং ভুয়া লেবেল/প্যাকেট ব্যবহার করে জনগণকে প্রতারিত করার অপরাধে একটি মামলায় ১ জনকে ৪০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উৎপাদিত আনুমানিক ১৩ হাজার পিস আইসক্রিম বিনষ্ট করা হয়েছে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কামরুন্নাহার তামান্না বলেন, অস্বাস্থ্যকর পরিবেশে নিম্নমানের উপকরণ ব্যবহারের মাধ্যমে তৈরি হচ্ছিল এসব আইসক্রিম। প্রতিষ্ঠানটির কোন বিএসটিআইএ’র অনুমোদন ছিল না। প্রতিষ্ঠানটিকে ৪০ হাজার টাকা জরিমানা করে তাদের কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।

অভিযান পরিচালনাকালে স্যানিটারি ইন্সপেক্টর শেখ মোহাম্মদ জাকির হোসাইন এবং বাবুগঞ্জ থানার একটি পুলিশ টিম সার্বিক সহায়তা প্রদান করেন। উপজেলা প্রশাসন বাবুগঞ্জ কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বলে জানিয়েছেন সহকারী কমিশনার (ভূমি) কামরুন নাহার তামান্না।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাবুগঞ্জে বরফকলে অবৈধ ও অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন; ৪০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় : ০৮:৫৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ১৬ এপ্রিল ২০২৫