সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে ৪০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবক গ্রেপ্তার ঘোড়াঘাটে৭৪ টি গির্জয় বড়দিন উদযাপনের প্রস্তুতি ইউএনওর কাছে আর্থিক সহায়তার আবেদন ভান্ডারিয়ায় দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা, ঘুমন্ত হেলপারের মৃত্যু মাওলানা ভাসানীর জীবনাদার্শ নলছিটিতে ক্লুলেস হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার চুয়াডাঙ্গায় কলেজছাত্রীর আত্মহত্যা সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ও দুর্নীতিমুক্ত ওয়ার্ড গড়ার প্রত্যয়ে দলিল উদ্দিন মোল্লার উঠান বৈঠক। আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে ঝালকাঠিতে জেলা স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল দর্শনায় ট্রেন থামিয়ে দুর্বৃত্তরা ট্রেনের ইঞ্জিনের কেবিনের কাচ ভেঙে ভেতরে ঢুকে লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারকে এলোপাতারি কুপিয়ে জখম করেছে। ইউএনওর বদলির আদেশ প্রত্যাহারের দাবিতে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫ ৬১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঝালকাঠি শহরের ইছানীল এলাকায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে গেছে। এতে নারী-পুরুষসহ অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন।

মঙ্গলবার (১৫ এপ্রিল) ভোর ৫টার দিকে ঝালকাঠি-পিরোজপুর আঞ্চলিক মহাসড়কের ইছানীল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ঝালকাঠি সদর থানার উপপরিদর্শক (এসআই) আসাদুল ইসলাম বলেন, সাকুরা পরিবহনের একটি বাস রাজধানী ঢাকা থেকে পিরোজপুরের ভান্ডারিয়া যাচ্ছিল। পথে ঝালকাঠি শহর অতিক্রম করে ইছানীল এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এরপর বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। বাসটিতে প্রায় ২০ জন যাত্রী ছিল। দুর্ঘটনায় আহত ১৩ জনকে উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার খবর পেয়ে সেনাবাহিনীর সদস্য, পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধার তৎপরতা চালায়। স্থানীয়রাও উদ্ধারকাজে সহায়তা করেন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসকরা। তবে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে কিনা তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি প্রশাসন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, আহত ১৩

আপডেট সময় : ০৬:২৮:০৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ এপ্রিল ২০২৫