১২ ডিসেম্বর ২০২৫, ০১:২১ অপরাহ্ন, ২০শে জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২৭শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জে আন্তর্জাতিক নারী সহিংসতা প্রতিরোধ পক্ষ ২০২৫ উদযাপিত বানারীপাড়ায় বিএনপি নেতার বড় পদ বহাল রেখে ছোট পদ স্থগিত নিয়ে প্রশ্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ১২ ফেব্রুয়ারি বানারীপাড়ায় দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কার্যকলাপে জড়িত থাকার অভিযোগে বিএনপি নেতার পদ স্থগিত চুয়াডাঙ্গায় জেলা আওয়ামী লীগ-ছাত্রলীগের দুই নেতা কারাগারে তেঁতুলিয়ায় নবীণ শিক্ষকদের সংবর্ধনা প্রদান ও বার্ষিক বনভোজন তেঁতুলিয়ায় খাতেমুন জব্বার ফাউন্ডেশন কোমলমতি শিক্ষার্থীদের মাঝে মেধাবৃত্তি প্রদান চুয়াডাঙ্গায় পুলিশের ফায়ারিং মহড়ায় পথচারী গুলিবিদ্ধ দামুড়হুদায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের সমাপনী অনুষ্ঠিত বাবুগঞ্জে জমির ফসল খাওয়াকে কেন্দ্র করে মারধোর ও টাকা ছিনতাই।
গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছেলের হাতে মা খুন

গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে ছেলের হাতে মা খুন

আজকের ক্রাইম ডেক্স : জামালপুরে গাছ বিক্রি নিয়ে দ্বন্দ্বে মাদকাসক্ত ছেলের হাতে মা মঞ্জিলা বেগম (৬০) নিহত হয়েছেন। মঙ্গলবার (১৫ এপ্রিল) সকাল ১০টার দিকে শহরের হাটচন্দ্রা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক ছেলে মনজুরুল ইসলাম মঞ্জু (৪০) পলাতক রয়েছে। নিহত মঞ্জিলা বেগম ওই এলাকার প্রয়াত তোতা শেখের স্ত্রী।

এ ঘটনায় আরো একজন আহত হয়ে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন।স্থানীয় সূত্রে জানা গেছে, স্থানীয় ফরিদুল ইসলাম নামে এক কাঠ ব্যবসায়ীর কাছে বাড়ির কয়েকটি গাছ বিক্রি করে মঞ্জিলা বেগম। মঙ্গলবার সকালে ওই কাঠ ব্যবসায়ী গাছ কাটতে গেলে ছেলে মনজুরুল ইসলাম বাঁধা দেয়। গাছ কাটতে বাঁধা দেওয়ায় মঞ্জিলা বেগমের সঙ্গে ছেলে মনজুরুলের কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে একটি ধারালো চাকু দিয়ে মনজুরুল তার মা মঞ্জিলাকে হত্যা করে। এ সময় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলাম এগিয়ে গেলে তাকেও জখম করে। চিৎকার চেচামেচি শুনে প্রতিবেশিরা এগিয়ে গেলে কৌশলে মনজুরুল সেখানে থেকে পালিয়ে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় কাঠ ব্যবসায়ী ফরিদুল ইসলামকে (৪৫) উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে।

মঞ্জিলা বেগমের ছোট ছেলে জীবন মিয়া বলেন, ইজিবাইক নিয়ে সকালে বাড়ি থেকে বের হই। ১০টার দিকে ফোন করে প্রতিবেশীরা জানায়, মনজুরুল আমার মাকে কুপিয়ে হত্যা করেছে। সে নেশা করে, এর আগেও সে আমার মাকে নির্যাতন করেছে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) আনিছুর আশেকীন জানান, ঘটনাস্থলের পাশের একটি ঝুপড়ি থেকে একটি চাকু উদ্ধার করা হয়েছে। মরদহে উদ্ধার করে মর্গে পাঠানো হবে। ঘাতক ছেলে পলাতক আছে, শুনেছি সে মাদকাসক্ত।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019