সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি ও নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি ॥ বরিশালের বানারীপাড়ায় পৌর শহরের দক্ষিণ নাজিরপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৯ম শ্রেণীর এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ব্যপারে ভিকটিম ওই ছাত্রীর মা বাদী হয়ে শুক্রবার (৪ এপ্রিল) রাতে বানারীপাড়া থানায় উপজেলার সদর ইউনিয়নের আলতা গ্রামের বাবুল মিস্ত্রির ছেলে শোভন মিস্ত্রিকে (২২) আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার দিকে ওই ছাত্রীকে তার ভাড়াটিয়া বাসার সামনের পাকা রাস্তা থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে ও ফুসলিয়ে ঘুরতে যাওয়ার কথা বলে বখাটে শোভন মিস্ত্রি ইজিবাইক গাড়িতে তুলে তার বাড়িতে নিয়ে যায়। সেখানে তাকে নেশাজাতীয় দ্রব্য সেবন করিয়ে বৃহস্পতিবার (৩ এপ্রিল) দুপুর ১২টার পর থেকে ৪ এপ্রিল (শুক্রবার) বিকাল ৩টার আগ পর্যন্ত ইচ্ছের বিরুদ্ধে ধর্ষণ করে। পরে ওইদিন (শুক্রবার) বিকাল ৩টার দিকে ভিকটিমকে তার বাসার সামনে ফেলে রেখে যায়। মামলায় বাদী উল্লেখ করেন তিনি স্থানীয় আইডিয়াল ল্যাবের কর্মচারি। বৃহস্পতিবার সকাল ৯টায় তিনি তার ছেলে ও মেয়েকে পৌর শহরের ৫ নম্বর ওয়ার্ডের ভাড়াটিয়া বাসায় রেখে কর্মস্থলে যান। বিকাল ৩টার দিকে মেয়েকে মুঠোফোনে কল দিলে সে তাকে জানায় এক বান্ধবীর বাসায় রয়েছেন। বখাটে শোভন মিস্ত্রি স্কুলে যাওয়া আসার পথে ওই ছাত্রীকে উত্যক্ত করাসহ কুপ্রস্তাব দিত বলেও মামলায় উল্লেখ করা হয়। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,স্কুল ছাত্রীকে ধর্ষনের অভিযোগে মামলা নিয়ে ডাক্তারী পরীক্ষার জন্য ভিকটিমকে বরিশাল শেবাচিম হাসপাতালের ওসিসিতে পাঠানো হয়েছে এবং আসামীকে গ্রেফতারের চেস্টা চলছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় ৯ম শ্রেণীর স্কুল ছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

আপডেট সময় : ০২:০৩:১৭ অপরাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫