সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের টাকা ফেরত দিল বিআরটিএ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫ ৩৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: ঈদযাত্রা নির্বিঘ্ন করতে বরিশাল নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালের বাস কাউন্টারগুলোতে যৌথ অভিযান পরিচালনা করেছে বরিশাল বিআরটিএ ও জেলা প্রশাসন।ঈদকে কেন্দ্র করে যাত্রীদের কাছ থেকে পরিবহনগুলো যেন অতিরিক্ত ভাড়া আদায় করতে না পারে সে লক্ষ্যে এই যৌথ অভিযান পরিচালিত হয়।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিকেল পর্যন্ত নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় সড়ক পরিবহন আইন ২০১৮ এর ৮০ ধারা লঙ্গন করার অপরাধে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের সত্যতা পাওয়ায় করিম গ্রুপের গোল্ডেন লাইন পরিবহনের টিকিট কাউন্টারে ৫ হাজার টাকা এবং একই আপরাধে লাবিবা ক্লাসিক পরিবহনের কাউন্টারে ৫ হাজার টাকা, হানিফ পরিবহনের টিকিট কাউন্টারে ৩ হাজার টাকা। মোট তিনটি টিকিট কাউন্টারকে ১৩ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সমাপ্তি রায়। এসময় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি, বরিশাল বিআরটিএ মোটরযান পরিদর্শক সৌরভ কুমার সাহা উপস্থিত ছিলেন। ম্যাজিস্ট্রেট জানান, ঈদ উপলক্ষে বা কোনো অজুহাতে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায় করা হচ্ছে কিনা, তা যাচাই-বাছাইয়ের জন্য আমাদের নিয়মিত অভিযানের অংশ হিসেবে আজ বরিশালের বাস কাউন্টারগুলোতে বিআরটিএ, জেলা প্রশাসন ও পুলিশের যৌথ অভিযান চালানো হয়।

অভিযানে যাত্রীদের কাছ থেকে আদায়কৃত অতিরিক্ত ভাড়া ফেরত দেওয়া হয়। তিনি আরও জানান, এ অভিযান অব্যাহত থাকবে। অন্যদিকে জেলার ঢাকা- বরিশাল মহাসড়কে গৌরনদীতেও ফিটনেস বিহীন বাসের ও টিকিট কাউন্টার গুলোতে অভিযান পরিচালনা করা হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে অতিরিক্ত ভাড়া আদায়, যাত্রীদের টাকা ফেরত দিল বিআরটিএ

আপডেট সময় : ০৪:৫০:১৩ পূর্বাহ্ন, শনিবার, ৫ এপ্রিল ২০২৫