সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

স্ত্রীর পরকিয়া সন্দেহে গলায় ফাঁসদিয়ে স্বামীর আত্মহত্যা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ১৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেস্ক
বরগুনার তালতলীতে স্ত্রীর পরকীয়া সন্দেহে স্বামী ইউসুফ মুন্সী (৪০) নামে এক ব্যক্তি আত্মহত্যা করেছে।

রবিবার (২৩ মার্চ) রাত ২টার দিকে উপজেলার বড়বগী ইউনিয়নের কাজিরখাল এলাকায় ওই ঘটনা ঘটে।

পেশায় কৃষক নিহত ইউসুফ মুন্সী ওই এলাকার আদম আলী মুন্সির ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ইউসুফ মুন্সির সন্দেহ তার স্ত্রী রাবেয়া পরকীয়া প্রেমে লিপ্ত। এমন সন্দেহ থেকে প্রায়ই তাদের মধ্যে পারিবারিক অশান্তি ও ঝগড়ার সৃষ্টি হয়। সর্বশেষ শনিবার রাতেও এ নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এরপর গভীর রাতে নিজ ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ইউসুফ আত্মহত্যা করে। বাড়ির লোকজন তাকে খুঁজতে গিয়ে ঘরের আড়ার সাথে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। রবিবার সকালে পুলিশ ঘটনাস্থলে পৌছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে যায়।

তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজালাল বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ইউসুফ মুন্সির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, স্ত্রীর সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

স্ত্রীর পরকিয়া সন্দেহে গলায় ফাঁসদিয়ে স্বামীর আত্মহত্যা

আপডেট সময় : ০৬:২৬:১৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫