সংবাদ শিরোনাম ::
বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক।

চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে দেওয়ায় ছেলের হাতে নামাজরত বাবাকে ছুরিকাঘাতে খুন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৩:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ২৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার পলাশপাড়ায় মোবাইল কেড়ে নেওয়ায় ছেলের হাতে খুন হয়েছে নামাজরত বাবা।

শনিবার রাত সাড়ে ৮টার দিকে চুয়াডাঙ্গা পৌর এলাকার পলাশপাড়ায় সৃত কাজী নূর মোস্তফার ছেলে দোদুল হোসেন (৫০) রাতে বাড়িতে এশার নামাজ আদায় করছিলেন। এসময় তার ছেলে মাদ্রাসা ছাত্র কেএএম রিফাত(১৭) মাদ্রাসাছাত্র ছেলে রিফাত নামাজরত বাবাকে পিছন থেকে ছুরি দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। কার চিৎকারে বাড়ির সদস্যরা ছুটে আসে। পরে স্থানীয়দের সহযোগিতায় মুমূর্ষু অবস্থায় দোদুলকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৯টায় তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তারেক হাসান বলেন, নিহতের শরীরের একাধিক স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ খালেদুর রহমান সাংবাদিকদের জানান, ছেলেকে মোবাইল ফোন ব্যবহার করতে নিষেধ করতো বাবা। ছেলের কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয় বাবা। এরই জের ধরে রাতে নামাজরত বাবাকে সে খুন করে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

চুয়াডাঙ্গায় মোবাইল কেড়ে দেওয়ায় ছেলের হাতে নামাজরত বাবাকে ছুরিকাঘাতে খুন

আপডেট সময় : ০৩:০০:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫