সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ঝাড়ু মিছিল

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৯:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ তেঁতুলিয়ার শালবাহান ইউনিয়নের চেয়ারম্যান আশরাফুল ইসলামের পদত্যাগ দাবিতে মানববন্ধন ও ঝাড়ু মিছিল করেছে স্থানীয়রা।
গতকাল দুপুরে ইউনিয়ন পরিষদের সামনে তেঁতুলিয়া-শালবাহান আঞ্চলিক সড়কে মানববন্ধন কর্মসুচি পালন করা হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামীলীগের বিনা ভোটে নির্বাচিত চেয়ারম্যান আশরাফুল ইসলাম একজন কুখ্যাত সন্ত্রাস। কয়েকদিন আগে টিসিবির পণ্য দিয়ে ছাত্রদল নেতা মমিনের বিরুদ্ধে অপপ্রচার চালানোর উদ্দেশে একটি ভিডিও ভাইরাল করেন। যা সত্য নয়। মিথ্যা প্রপাগান্ডা ছড়ানোর উদ্দেশে পরিষদের সিসিটিভি ফুটেজ বিভিন্নজনকে দিয়ে ছাত্রদল নেতা মমিনকে দোষারোপ করা হয়েছে। অথচ মমিন সেখানে উপস্থিত ছিলো না। টিসিবি পণ্য বিতরণ শেষে অবশিষ্ট পণ্য গরীব মানুষদের মধ্যে বিক্রির ব্যবস্থা করা হয়েছে। অথচ পরিষদের সিসিটিভির ভিডিও ছড়িয়ে ছাত্র দল ও যুবদলের নেতাকর্মীদের ভাবমূর্তি নষ্ট করতে উঠে পড়ে লেগেছে ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর যুবলীগ নেতা ইউপি চেয়ারম্যান আশরাফুল ইসলাম। আমরা তার পদত্যাগ দাবি করছি।
ছাত্রদল নেতা মমিন বলেন, গত দুইদিন আগে কয়েকটি গণমাধ্যমে আওয়ামীলীগের দোসর আশরাফুল চেয়ারম্যান আমাকে মিথ্যা ভাবে উপস্থাপন করে এবং আমার দলকে অপব্যবহার করে। এখানে তার স্বার্থ হাসিলের আমার বিরুদ্ধে চক্রান্ত করে যাচ্ছে। আমার দলের চেয়ারম্যান তারেক রহমান তিনি বারবার বলে যাচ্ছেন বিএনপির নেতাকর্মী মিডিয়া ট্রাইলে ক্ষতির শিকার হচ্ছে। সেই সুবাধে এলাকাবাসীসহ ১৭ জন টিসিবির ক্রেতাসহ সবাই একসাথে টাকা দিয়ে ক্রয় করে আমার নাম ব্যবহার করে এ ক্রয়কৃত টিসিবির পণ্য আমার নামে কেন হাইলাইট করা হলো। আমরা এই চেয়ারম্যানের পদত্যাগ চাই। মমিন আরও বলেন, আপনারা জানেন বিগত সময়ে এ চেয়ারম্যান একুয়া ব্রিডার্সের চাঁদাবাজির মামলায় সাজাপ্রাপ্ত আসামী ছিলেন। মামলাটি এখনো চলমান। এছাড়া সে এলাকায় ঘাড়কাটা আশরাফুল নামে পরিচিত। এ ধরণের লোক পরিষদের চেয়ারম্যান থাকলে আমরা সবাই ক্ষতিগ্রস্ত হতে হচ্ছে। তাই আজ আমরা মানববন্ধনের মাধ্যমে তার পদত্যাগের দাবি করছি।
এছাড়াও অনেক ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী মানববন্ধনে বক্তব্য রেখে চেয়ারম্যান আশরাফুলের পদত্যাগ দাবি করেন।
এ বিষয়ে শালবাহান ইউপি চেয়ারম্যান বলেন, আমার বিরুদ্ধে কেন আজকে মানববন্ধন করেছে তারা সেদিন টিসিবির পণ্য বিতরণের ভিডিও ভাইরালের মাধ্যমে মানুষ জেনেছে। বিষয়টি আরও খোলাসা করে জানানো হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যানের পদত্যাগের দাবিতে মানববন্ধন ঝাড়ু মিছিল

আপডেট সময় : ০৯:২৩:০৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২১ মার্চ ২০২৫