সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী রাজধানী থেকে র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেফতার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫ ২৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়ায় চাখারে স্বামী পরিত্যক্তা এক নারীকে (৩৮) ধর্ষণের অভিযোগে দায়েরকৃত মামলার পলাতক আসামী আলী আকবর ফকিরকে (৬৬) রাজধানী থেকে র‌্যাব ও পুলিশের যৌথ অভিযানে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে বানারীপাড়া থানার উপ-পরিদর্শক চন্দন কুমার রায়ের নেতৃত্বে রাজধানীর মিরপুর গোলচত্বর এলাকা থেকে র‌্যাবের সহায়তায় তাকে গ্রেফতার করে রাত ৯টার দিকে বানারীপাড়া থানায় নিয়ে আসা হয়। বুধবার (১৯ মার্চ) সকালে তাকে বরিশালে জেলহাজতে পাঠানো হয়। থানা ও মামলা সুত্রে জানা গেছে, গত বছরের ৩১ অক্টোবর রাতে মাহাবুব সিকদার (৪০) নামের এক ব্যাক্তি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের উত্তর ধারালিয়া গ্রামের স্বামী পরিত্যক্তা ওই নারীকে ফুসলিয়ে পাশর্^বর্তী চাখার ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকিরের কাছে নিয়ে যান। মাহাবুব সিকদারের সহায়তায় ওইদিন রাতভর উত্তর চাখার এলাকার মাওলা কাজীর বাগানে নিয়ে আলী আকবর ফকির তাকে ধর্ষণ করেন। এ ঘটনার প্রায় তিন মাস পরে ভিকটিম ওই নারী বাদী হয়ে গত ১ ফেব্রুয়ারী বানারীপাড়া থানায় উপজেলার উত্তর চাখার গ্রামের আলী আকবর ফকির (৬৬) ও মাহাবুব সিকদারের (৪০) বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। মামলা দায়েরের খবর পেয়ে আসামীরা আত্মগোপনে চলে যান। এদিকে অভিযুক্ত আলী আকবর ফকির ও তার পরিবারের দাবি ষড়যন্ত্রমূলকভাবে এ মামলা দায়ের করা হয়েছে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ার ধর্ষণ মামলার পলাতক আসামী রাজধানী থেকে র‌্যাব-পুলিশের অভিযানে গ্রেফতার

আপডেট সময় : ১১:০০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫