সংবাদ শিরোনাম ::
নলছিটিতে মাদক ব্যবসা ও আধিপত্য বিস্তার নিয়ে সংঘর্ষ: ভাঙচুর ও অগ্নিসংযোগ, নিহত ১ বিজয়নগরে শিক্ষার্থীদের হাত ধরেই সবুজ হবে বাংলাদেশ— বাবুগঞ্জের কেদারপুরে ইয়াবাসহ যুবক আটক পিরোজপুরে ডিবির অভিযানে ২০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য

জীবননগরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫ ৩৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মাহমুদ হাসান রনি,চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার জীবননগরের মনোহরপুরে রাস্তা পারাপারের সময় যাত্রীবাহী বাসের ধাক্কায় এক শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টায় জীবননগর উপজেলার মনোহরপুর বাসস্ট্যান্ডের পাশে রাস্তা পার হবার সময় মনোহরপুর গ্রামের মিলন মল্লিকের ছেলে হাসিবুর রহমান(৭)কে যশোর- চুয়াডাঙ্গা রুটের শাপলা এক্সপ্রেসের একটি দ্রুতগতির যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এতে শিশুটি ছিটকে পাকা রাস্তার উপরে পড়ে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে প্রথমে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য যশোর হাসপাতালে রেফার্ড করলে যশোর নেয়ার পথে সন্ধ্যার পর শিশু হাসিবুর রহমানের মৃত্যু হয়।
এ ঘটনায় চালক-সহকারি চালক (হেলপার) পালিয়ে গেলেও পুলিশ ঘাতক বাসটি জব্দ করে।
জীবননগর থানা পুলিশের পরিদর্শক (ওসি) মামুন হোসেন বিশ্বাস বলেন,এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জীবননগরে বাসের ধাক্কায় শিশুর মৃত্যু

আপডেট সময় : ০৬:০০:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫