সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি : ঝালকাঠিতে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি ঝালকাঠি জেলা কমিটির উদ্যেগে রবিবার ২ ফেব্রুয়ারিতে বিকেলে শহরের কাঠপট্টি রোড এলাকায় অস্থায়ী জেলা কার্যালয়ে ১৯৭১ সালে ২রা মার্চ বাংলাদেশের প্রথম স্বাধীনতর পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে এক আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্টিত হয়। আলোচনা সভা এবং ইফতার পার্টিতে সভাপত্বি করেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও জেলা কমিটির সভাপতি আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন।

অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় কমিটির সদস্য ও জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার। আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা কমিটির সিনিয়ার সহ-সভাপতি মোঃ আব্দুস সোবাহান মাষ্টার, সহ-সভাপতি মোঃ মুজিবুল হক, বরিশাল জেলা কমিটির আহবায়ক মোঃ আবুল হোসেন খান, ঝালকাঠি জেলা কমিটির মুক্তিযোদ্ধা বিষয় সম্পাদক বীর মুক্তিযোদ্ধা কার্তিক চন্দ্র হালদার, ঝালকাঠি সদর উপজেলার সভাপতি মোঃ মিজান তালুকদার, নলছিটি উপজেলা কমিটির মোঃ সাইফুল ইসলাম ও মোঃ মিজানুর রহমান এবং রাজপুর উপজেলা কমিটি সভাপতি রাজন মাতুব্বর, সাধারণ সম্পাদক মোঃ ইদ্রিস মোল্লা, মোঃ গোফরানসহ জেলা উপজেলার দলীয় নেতৃবৃন্দ। সঞ্চালচনায় ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীরন হালদার।

সভাপতির ভাষনে আলহাজ্ব মোঃ সোহরাব হোসেন বলেন, স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলন করেছিলেন ২রা মার্চ ১৯৭১ সালে তৎকালীন ডাকসুর ভিপি আ.স.ম. আব্দুর রব। আমরা ২রা মার্চ পতাকা উত্তোলন দিবসকে রাষ্ট্রীয় স্বীকৃতি চাই। কেননা স্বাধীনতা যুদ্ধে নতুন বাংলাদেশের পতাকা উত্তোলন মুক্তিকামী মানুষকে আরো সাহস যুগিয়েছিলো। সারাদেশের মানুষকে ঐক্যবদ্ধ করেছিলো। ১৯৭২ সাল থেকে জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি জনগনের দাবী নিয়ে রাজপথে আন্দোলন করে আসছি। জেএসডির সভাপতি আ.সম. আব্দুর রব ১৭ফেব্রুয়ারি ২০২৩ সালে দ্বিতীয় মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন। গত ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমারা আবারও স্বাধীন হয়েছি। এই স্বাধীনতার বিজয় যেকোন মূল্যে ধরে রাখতে পারি এজন্য আমারা আমাদের দলকে সুসংগঠিত করার আহবান জানাচ্ছি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের রুহের মাগফিরাত কামনা করছি, এবং তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। ৭১ এর মুক্তিযুদ্ধের চেতনাকে যারা আত্মসাৎ করেছিল তাদের বিরুদ্ধে লড়াই আজ দ্বিতীয় মুক্তিযুদ্ধেও রুপ লাভ করেছে। এই দ্বিতীয় মুক্তিযুদ্ধের মাধ্যমে ভবিষ্যৎ বাংলাদেশকে ৭১ ও ২৪ এর চেতনায় নির্মান করতে হবে। আমরা চাই দেশবাসী শান্তিতে বসবাস করুক, দুই বেলা ডাল ভাত খেয়ে জীবন যাপন করুক। তাই দ্রুত বাজার নিয়ন্ত্রনে আনতে হবে। প্রতি নিয়ত হু হু করে চালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। তিনি আরো বলেন যারা দেশের সম্পদ লুট করেছেন, বিদেশে সম্পদের পাহাড় গড়েছেন তাদের প্রত্যেকে বিচার এই সরকারের আমলেই করার জন্য আহবান জানাচ্ছি। আমার প্রিয় দেশ দুই বার স্বাধীন হয়েছে এই স্বাধীনতা যেনো কেউ কেড়ে নিতে না পারে সেজন্য সকলকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে অনুরোধ জানান। জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি কর্তৃক ঘোষিত ১০ দফা বাস্তাবায়ন লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আসুন, বিদ্যমান ঔপনিবেশিক ও ফ্যাসিবাদী শাসন শোষন ও নির্যাতনের বিপরীতে ছাত্র জনতার আকাঙ্খাভিত্তিক রাষ্ট্র বিনির্মাণের লড়াইয়ে শরিক হই। দেশবাসী শান্তিতে থাকুক এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষকরেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় সমাজতান্ত্রিক দল- জেএসডির প্রথম স্বাধীনতার পতাকা উত্তোলন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও ইফতার পার্টি অনুষ্ঠিত

আপডেট সময় : ১২:৩৪:১২ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫