সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১১ জনের পদত্যাগ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫ ৩১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : ফরিদপুরের বোয়ালমারী সরকারি ডিগ্রি কলেজে ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১১ জন পদত্যাগ করেছেন।

রোববার (২ মার্চ) কলেজের কনফারেন্স কক্ষে সংবাদ সম্মেলন করে তারা পদত্যাগের ঘোষণা দেন। এসময় কমিটিতে ত্যাগীদের অবমূল্যায়ন, ছাত্রলীগের সহযোগী ও অছাত্রদের স্থান দেওয়ার অভিযোগ করেন তারা।

এর আগে শনিবার (১ মার্চ) ফরিদপুর জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসাইন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস ওই কমিটির অনুমোদন দেন।

কমিটিতে পাপ্পু বিশ্বাস নাঈমকে সভাপতি ও সম্রাট মোল্যাকে সাধারণ সম্পাদক করা হয়। কমিটি ঘোষণার পরদিনই ১১ জন একযোগে পদত্যাগ করেন।

পদত্যাগকারীরা হলেন, সহ-সভাপতি মো. শামীম, মোহাম্মদ ইউসুফ শেখ, জোবায়ের হোসেন, রিভা খাতুন, শাহ জালাল, তৈয়েবুর মোল্লা, যুগ্ম-সম্পাদক ইসা খানম, আখিঁ আক্তার, সাংগঠনিক সম্পাদক উম্মে সায়মা, ছাত্রী বিষয়ক সম্পাদক তাসলিমা আক্তার ও সংস্কৃতি সম্পাদক শাকিল মোল্লা।

পদত্যাগী নেতাদের দাবি, বিগত ফ্যাসিস্ট সরকার শেখ হাসিনার সময়ে যারা জেল, জুলুম ও নির্যাতনের শিকার হয়েছিল তাদের অবমূল্যায়ন করে বাণিজ্যের মাধ্যমে পকেট কমিটি করা হয়েছে।

বিগত দিনে যারা ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে সুবিধা ভোগ করেছে এবং ৫ আগস্টের পরে বিএনপির চেতনায় ফিরে এসেছে তারা উৎকোচের মাধ্যমে বড় বড় পদ বাগিয়ে নিচ্ছেন। এ কমিটিতেও এমনটা ঘটেছে।

তারা অভিযোগ করেন, কমিটির সভাপতি পাপ্পু বিশ্বাস বোয়ালমারী সরকারি কলেজের নিয়মিত ছাত্র নন। সাধারণ সম্পাদক মো. সম্রাট মোল্লা এর আগে কোনো রাজনীতিতে জড়িত ছিলেন না। নতুন এসেই উৎকোচের মাধ্যমে সাধারণ সম্পাদকের পদ বাগিয়ে নিয়েছেন।

সংবাদ সম্মেলনে পদত্যাগী নেতারা বলেন, আমরা চাই এই পকেট কমিটি বিলুপ্ত করে আবার নতুন কমিটি ঘোষণা করে ত্যাগীদের মূল্যায়ন করা হোক।

এ বিষয়ে জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু বলেন, কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী যাচাই-বাছাই করে কমিটি ঘোষণা করা হয়েছে।

তবে অনেকে পদপ্রত্যাশী থাকেন, হয়ত তারা তাদের ইচ্ছানুযায়ী পদ না পেয়ে এ অভিযোগ করছেন। এরপরও যদি কমিটিতে কোনো অনুপ্রবেশকারী থাকে তাহলে তাদের বিষয়ে গভীরভাবে খোঁজ নেওয়া হবে। সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ছাত্রদলের ১৮ সদস্যের কমিটি ঘোষণার পর ১১ জনের পদত্যাগ

আপডেট সময় : ০১:৫৩:২৫ অপরাহ্ন, রবিবার, ২ মার্চ ২০২৫