সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

রমজানকে স্বাগত জানিয়ে বানারীপাড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বর্ণাঢ্য র‍্যালি

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মো: নাঈম মোঘল বানারীপাড়া প্রতিনিধি: পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে বর্ণাঢ্য র‍্যালি করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখা।
১ মার্চ শনিবার সকাল ১০ ঘটিকায় ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ এর নেতৃত্বে র‍্যালিটি বানারীপাড়া ফেরিঘাট থেকে শুরু হয়ে সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বানারীপাড়া বাসস্ট্যান্ড এ এসে এক সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।

পথসভায় বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বানারীপাড়া উপজেলা শাখার সভাপতি মাওলানা শিহাব উদ্দিন আহমেদ , উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বানারীপাড়া পৌর সভাপতি মোঃ জলিছ মাহমুদ মৃধা, ইসলামী শ্রমিক আন্দোলন উপজেলা সভাপতি মোঃ শাহজালাল, ইসলামী যুব আন্দোলন উপজেলা সভাপতি হাফেজ মুহাম্মদ শামীম হাসান, ইসলামী ছাত্র আন্দোলন উপজেলা সভাপতি মোঃ আতিকুল ইসলাম।

এ সময় বক্তারা বলেন, রমজান মাস মুসলিম উম্মাহর জন্য অত্যন্ত পবিত্র ও গুরুত্বপূর্ণ একটি সময়। এই মাসে আমরা সকল প্রকার অশ্লীলতা ও পাপাচার থেকে দূরে থাকব এবং আল্লাহর ইবাদতে মশগুল হব। রমজানের পবিত্রতা রক্ষা ও সামাজিক শান্তি বজায় রাখার জন্য সকলের প্রতি আহ্বান জানান বক্তারা। এছাড়াও রমজান মাসে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান তারা।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

রমজানকে স্বাগত জানিয়ে বানারীপাড়াতে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর বর্ণাঢ্য র‍্যালি

আপডেট সময় : ১২:৩৪:৪৬ অপরাহ্ন, শনিবার, ১ মার্চ ২০২৫