১১ মার্চ ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন, ২১শে রমজান, ১৪৪৭ হিজরি, বুধবার, ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বাবুগঞ্জ উপজেলা টিচার্স ক্লাবের উদ্যোগে ইফতার ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। চুয়াডাঙ্গায় জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সভা অনুষ্ঠিত গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন সৈয়দ মাহবুবুর রহমান ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা জীবননগরে বিএনপি- জামায়াত সংঘর্ষে বড় ভা’ইর পর আহত ছোট ভাই জামায়াত আমীরের মৃত্যু বানারীপাড়ায় কৃষকদল নেতার বিরুদ্ধে নারীকে মারধর ও যৌনপীড়নের অভিযোগ দুর্যোগ মোকাবিলায় সচেতনতা ও আগাম প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ—ইউএনও আসমা উল হুসনা। এসি চালানো শিখতে যুক্তরাষ্ট্রে যাচ্ছেন গণপূর্ত অধিদপ্তরের শীর্ষ আট কর্মকর্তা তেলের প্রধান ডিপোগুলোয় সেনাবাহিনী মোতায়েনের নির্দেশ হাদির ‘খুনি’ গ্রেফতার ইস্যুতে প্রশ্নের মুখে বিজেপি
দামুড়হুদার হুদাপাড়ায় গোয়াল ঘর থেকে ২ কেজি ৩শ৩৫ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

দামুড়হুদার হুদাপাড়ায় গোয়াল ঘর থেকে ২ কেজি ৩শ৩৫ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার

মাহমুদ হাসান রনি, চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্তের হুদাপাড়ায় বিজিবির টহলদল ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা মূল্যের ২ কেজি ৩শ৩৫ গ্রাম ওজনের ৪টি অবৈধ স্বর্ণের বার উদ্ধার করেছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক ও পরিচালক লে.কর্ণেল নাজমুল হাসান শুক্রবার সকালে সংবাদকর্মীদের জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায় দামুড়হুদা উপজেলার হুদাপাড়া সীমান্ত দিয়ে ভারতে পাচারের উদ্দেশ্যে স্বর্ণের চালান সীমান্তবর্তী একটি বাড়ীতে পরিত্যাক্ত গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে।এই তথ্যের ভিক্তিতে ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক হায়দার আলীর নেতৃত্বে হুদাপাড়া বিওপির একদল বিজিবি সদস্য সীমান্ত পিলার ৯৬/৪-এস হতে আনুমানিক ৩শ গজ বাংলাদেশের অভ্যন্তরে হুদাপাড়া গ্রামে গোপনে অবস্থান নেয়। বিজিবি’র সশস্ত্র টহলদল ওই দিন আনুমানিক সন্ধ্যা ৬টায় হুদাপাড়ার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে ওই গ্রামের মরহুম রমজান আলী খানের ছেলে হারুনের (৩৫) বসতবাড়ীর পাশে পরিত্যাক্ত গোয়াল ঘর তল্লাশি করে।এসময় বাড়ীর মালিক হারুন কৌশলে পালিয়ে যায়। বিজিবি টহলদল গোয়াল ঘরের ভিতরে ঝুলানো একটি নেটের ব্যাগের মধ্যে সাদা বাইন্ডিং টেপ দিয়ে মোড়ানো ২টি প্যাকেট জব্দ করে।পরে জব্দ করা প্যাকেট হতে কালো স্কচটেপ দিয়ে মোড়ানো ২কেজি ৩৩৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণের আনুমানিক বাজার মূল্য ২ কোটি ৮৪ লাখ ৩০ হাজার ১৫০ টাকা।এ ব্যাপারে নায়েক ইকবাল হোসেন বাদী হয়ে দামুড়হুদা মডেল থানায় মামলা করেছে ও জব্দকরা স্বর্ণের বারগুলো পরীক্ষা-নিরীক্ষা শেষে চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019