সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫ ৩৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স : চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) সাবেক কমিশনার সাইফুল ইসলামকে আটক করা হয়েছে। আজ বুধবার রাজধানী ঢাকা থেকে তাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপির কমিশনার হাসিব আজিজ। আটক সাইফুল ইসলাম ২০২৪ সালের ৪ জুলাই থেকে ২১ আগস্ট পর্যন্ত সিএমপি কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

পুলিশ সূত্র জানিয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গুলিতে নিহতের ঘটনায় চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানায় দায়ের হওয়া মামলায় সাইফুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হবে। ওই মামলায় তিনি এজাহারভুক্ত আসামি। তাকে চট্টগ্রামে আনা হচ্ছে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর পুলিশে ব্যাপক রদবদল শুরু হয়। এ রদবদলে গত বছরের ২১ আগস্ট সিএমপি কমিশনার সাইফুল ইসলামকে সারদা পুলিশ ট্রেনিং অ্যাকাডেমিতে বদলির আদেশ জারি করা হয়। তিনি একই বছরের ৪ জুলাই সিএমপির ৩২তম কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছিলেন।

সিএমপিতে যোগদানের আগে তিনি এমআরটি পুলিশের ডিআইজি হিসেবে কর্মরত ছিলেন। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের কমিশনার ও চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি হিসেবেও দায়িত্ব পালন করেন।

এছাড়াও তিনি বরিশাল ও বরগুনা জেলার পুলিশ সুপার এবং চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশে ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত তিনি উপ-পুলিশ কমিশনার (বন্দর) হিসেবে দায়িত্ব পালন করেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালের সাবেক পুলিশ কমিশনার সাইফুল ইসলাম আটক

আপডেট সময় : ১২:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ১২ ফেব্রুয়ারী ২০২৫