সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

গাজীপুরে আজই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন’

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫ ২০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গাজীপুরে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকারের সাবেক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে এলাকাবাসীর হামলায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তবে আহতরা দাবি করেছেন, মোজাম্মেলের বাড়িতে তাদের ওপর হামলা চালিয়েছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন সময় শুক্রবার দিবাগত রাতে ফেসবুকে পোস্ট দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সারজিস আলম। এতে তিনি লিখেছেন, “গাজীপুরে আজকেই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন, আমরা আসছি…।”

এদিকে মোজাম্মেলের বাড়িতে হামলায় অন্তত ১৫ জন গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন স্থানীয়রা। হামলায় কয়েকজন নিহত হয়েছেন এমন খবর ছড়িয়ে পড়লেও, বিষয়টি কেউ এখনো নিশ্চিত করেননি।

স্থানীয়রা জানান, শুক্রবার সন্ধ্যার পর থেকেই আ ক ম মোজ্জামেলের ধীরাশ্রমের পৈত্রিক বাড়ির আশপাশে কিছু লোকজন অবস্থান নেয়। এরপর রাতে হঠাৎ তারা বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করতে থাকে। এ সময় মসজিদে মাইকে ডাকাত পড়েছে বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী সেখানে এসে তাদের ওপর হামলা চালায়। এতে বেশ কয়েকজন গুরুতর আহত হন। তাদের চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ব্যাপারে গাজীপুর মহানগর পুলিশের সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুর রহমান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, ছাত্র–জনতার পরিচয় দিয়ে সাবেক মন্ত্রীর বাড়িতে হামলার ঘটনা ঘটেছে। এ সময় স্থানীয় লোকজন তাদের আটক করে মারধর করেছেন। এতে ১২-১৩ জন আহত হয়েছেন বলে আমরা জানতে পেরেছি।

এরমধ্যে গুরুতর আহত পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়েছে। তারা হলেন— শুভ শাহরিয়া (১৬), ইয়াকুব (২৪), সৌরভ (২২), কাশেম (১৭) ও হাসান (২২)।

আহত সৌরভের বন্ধু পিয়াস বলেছেন, “রাত সাড়ে আটটার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা আ খ ম মোজাম্মেল হকের বাড়িতে যায়। এরপর আওয়ামী লীগের লোকজন মাইকিং করে তাদের ওপর হামলা চালায়। এতে আমার বন্ধুসহ অনেকেই আহত হয়। তাদের মধ্যে পাঁচজনকে এখন পর্যন্ত ঢাকা মেডিকেলে আনা হয়েছে।”

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

গাজীপুরে আজই হবে আওয়ামী সন্ত্রাসীদের শেষদিন’

আপডেট সময় : ০৪:০৭:২৩ পূর্বাহ্ন, শনিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৫