সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আওয়ামী লীগ সমর্থকদের হামলা, সারারাত থানা পাহারা দিলো সেনাবাহিনী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই ও পুলিশের ওপর হামলা হওয়ার পর সারারাত টুঙ্গিপাড়া থানা পাহারা দিয়েছে সেনাবাহিনী।

গতকাল সন্ধ্যায় খান সাহেব শেখ মোশাররফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের বাগবিতণ্ডা হয়। এ সময় কাজে বাধা দেওয়ার অভিযোগে পুলিশ স্থানীয় মুদি দোকানি সাফায়েত হোসেনকে আটক করে নিয়ে যাচ্ছিল।

এ সময় মসজিদের মাইকে ডাক দিয়ে পুলিশের গাড়ি আটকে ভাঙচুর ও কয়েকজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের ওপর হামলা চালান স্থানীয় আওয়ামী লীগ সমর্থকেরা।

পরে থানার ওসিসহ পুলিশ সদস্যরা ঘটনাস্থলে এলে তারাও তোপের মুখে পড়েন। ঘটনাস্থলে উপজেলা নির্বাহী কর্মকর্তা পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এসময় একজনকে আটক করে পুলিশ। বর্তমানে ওই এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে। ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাঁজোয়া যান নিয়ে সেনাবাহিনী টুঙ্গিপাড়া থানার সামনে সারারাত অবস্থান করে। এ ছাড়া টুঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মঈনুল হোসেন জানান, মসজিদে মাইকে ঘোষণা শুনে ছুটে গিয়ে দেখি পুলিশের গাড়ি ভাঙচুর করে ফেলে রাখা হয়েছে। এসময় বেশ কয়েকজন পুলিশ সদস্যদেরও অবরুদ্ধ করে রাখা হয়।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, আমাদের থানাসহ সব পুলিশ সদস্যদের নিরাপত্তাজনিত কারণে সাঁজোয়া যানসহ সেনাবাহিনীর সদস্যরা থানার চারপাশে অবস্থান করছে। হামলায় আমিসহ বেশ কয়েকজনকে আহত হয়েছি। দোষীদের বিরুদ্ধে আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগ সমর্থকদের হামলা, সারারাত থানা পাহারা দিলো সেনাবাহিনী

আপডেট সময় : ০৭:২১:১৬ পূর্বাহ্ন, সোমবার, ৩ ফেব্রুয়ারী ২০২৫