সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫ ১৩ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে শাহাদাত ও মিতা নামের দুই সমর্থককে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলা সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

আটককৃত শাহাদাত হোসেন ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানার চরকুমারিয়া ইউনিয়নের দেওয়ান কান্দি গ্রামের ফারুক গোলদারের ছেলে ও ফাতেমা জাহান মিতা একই ইউনিয়নের চরচান্দা গ্রামের কাঞ্চন ঢালীর মেয়ে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার দুপুরে ১০-১২ জনের একটি দল সাব-রেজিস্টার কার্যালয়ের সামনে বিভিন্ন চায়ের দোকান ও যানবাহনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের লিফলেট বিতরণ করে। এসময় বিএনপি নেতাকর্মীরা টের পেয়ে তাদেরকে আটক করার চেষ্টা করলে সবাই পালিয়ে যেতে পারলেও আটক হোন শাহাদাত হোসেন ও ফাতেমা জাহান মিতা নামে দুইজন। তাদের দলে কোনো পদ-পদবী না থাকলেও তারা দুইজনই আওয়ামী লীগের সমর্থক। পরে তাদেরকে ভেদরগঞ্জ থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

মহিষার ইউনিয়ন যুবদল নেতা কাদির ঢালী ঢাকা পোস্টকে বলেন, লিফলেট বিতরণকালে প্রথমে আমি তাদেরকে আটকাই। পরে স্থানীয়রাও আমার সঙ্গে যোগ দেয়। এরপর পুলিশ তাদেরকে আটক করেছে।

বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) পারভেজ হাসান সেলিম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে লিফলেটসহ দুইজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আওয়ামী লীগের লিফলেট বিতরণকালে ২ জন আটক

আপডেট সময় : ০৭:৫৩:১৫ পূর্বাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫