সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

সহকারী জনস্বাস্থ্যের প্রকৌশলী সাইদুর বরিশালে ইয়াবাসহ আটক

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৭:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তজুমদ্দিন (ভোলা) প্রতিনিধি: ভোলার তজুমদ্দিনে যোগদানের পর দীর্ঘ দুই বছর যাবত অফিস না করে নিয়মিত বেতন ভাতা তুলতেন উপজেলা সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী। অফিসে না এসে সে তার গ্রামের বাড়িতে থেকে ইয়াবা সেবন ও ক্রয়- বিক্রয় করতে গিয়ে পুলিশের হাতে গ্রেপ্তার হয়ে জেলে হাজতে রয়েছে।

উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী অধিদপ্তর সুত্রে জানা গেছে, ২০২৩ সালের ৮ই জানুযারী সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী হিসেবে তজুমদ্দিনে যোগদান করেন আবু জাফর মোঃ সাইদুর রহমান। যোগদানের পর থেকে দুই বছর ২৪দিন অতিবাহিত হলেও দৈনিক হাজিরা খাতায় সাইদুর রহমানের কোন স্বাক্ষর নেই।

এ থেকে প্রমাণিত হয় তিনি দুই বছরে একদিনও অফিস করেনি। তবে উপ- সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মো. মেহেদী হাসান সাইদুর রহমান মাঝে মাঝে অফিসে আসার দাবী করলেও হাজিরা খাতায় কোন স্বাক্ষর দেখাতে পারেনি।

মেহেদী হাসান সাইদুর রহমানের অসুস্থতার কথা বললেও অফিসিয়ালি কোন প্রমাণ বের করতে পারেনি। অভিযোগ আছে সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী সাইদুর রহমান তজুমদ্দিনে অফিস না করে অফিসের অন্যদেরকে ম্যানেজ করে তার গ্রামের বাড়িতে থেকে ইয়াবা সেবনসহ বিক্রি করতেন।

গত ২৪ জানুয়ারী শুক্রবার সন্ধ্যায় পটুয়াখালীর দশমিনায় ইয়াবা কেনাবেচার সময় ১শত পিজ ইয়াবাসহ সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবু সাইদ মোঃ সাইদুর রহমান (৩৮) গ্রেপ্তার হন। আটক সাইদুর রহমান বাউফল উপজেলার বাউফল সদরের খলিলুর রহমানের ছেলে বলে জানা গেছে।

উল্লেখ্য দশমিনা উপজেলার বহরমপুর ইউনিয়নে দক্ষিণ বগুরা গ্রামের বাচ্চু গাজীর বসত ঘরে ইয়াবা ক্রয়- বিক্রয়ের সময় সাইদুর রহমানসহ তিনজনকে ইয়াবাসহ আটক করেন। আটক করার পর বাচ্চু গাজীর ঘর তল্লাশি করে ১১৫, সাইদুর রহমানের কাছ থেকে ১০০ ও মারুফ বিল্লা সুমনের কাছ থেকে ১০৭ পিচ ইয়াবা জব্দ করা হয়। দশমিনা থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মাহামুদ, সগির, মাসুম বিল্লাহ সহ সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন।

পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করেন। তজুমদ্দিন উপজেলার উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ মেহেদী হাসান বলেন, আবু জাফর মোহাম্মাদ সাইদুর সহমান তজুমদ্দীন উপজেলার সহকারী প্রকৌশলী হিসাবে দুই বছরের অধিক সময় কর্মরত।

তার বিভিন্ন অনিয়মের জন্য ইতিমধ্যে তাকে ৫টি শোকজ করা হলে তিনি কোন জবাব দেননি। ইয়াবাসহ আটক হওয়ায় তার বিষয়টি দপ্তর দেখবে বলেও জানান। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ভোলার নির্বাহী প্রকৌশলী মাহমুদুর রহমান বলেন, কর্মকর্তারা হাজিরা খাতায় স্বাক্ষর না করলেও সমস্যা নেই।

তবে সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী আবু জাফর মোঃ সাইদুর রহমান বিভিন্ন সময় শারীরিকভাবে প্রায় সময় অসুস্থ্য থাকতেন। ইয়াবাসহ গ্রেপ্তারের বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট চিঠি লেখা হয়েছে। সাইদুর রহমানের বিষয়ে পরবর্তী ব্যবস্থা অধিদপ্তর গ্রহণ করবেন বলেও জানান তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সহকারী জনস্বাস্থ্যের প্রকৌশলী সাইদুর বরিশালে ইয়াবাসহ আটক

আপডেট সময় : ০৭:১৬:৪০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫