সংবাদ শিরোনাম ::
বাবুগঞ্জের দুর্গাসাগর থেকে হরিণ চুরির অভিযোগে কেয়ারটেকার ও মালী গ্রেপ্তার ঝালকাঠি প্রেস ক্লাবের দাতা সদস্য কুদ্দুস খান বাংলাদেশ বক্সিং ফেডারেশনের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় প্রেসক্লাবের সভাপতি শুভেচ্ছা রাজাপুরে টিসিবি ডিলার নিয়োগে অনিয়মের সত্যতা, পুনঃতদন্তে প্রশাসন রাজাপুরে বেহাল সড়ক পুনঃনির্মাণ ও সংস্কারের দাবিতে মানববন্ধন: দুই যুগের দুর্ভোগে ২০ হাজার মানুষ চুয়াডাঙ্গায় রাইচ কুকারের সুইচ দেবার কালে বিদ্যুৎস্পৃষ্টে গৃহবধূর মৃত্যু রহমতপুর সমিতি ঢাকা আহ্বায়ক কমিটি গঠন বিজয়নগরে লুডু খেলাকে কেন্দ্র করে নিহত ১ আহত ৫ ঝালকাঠির ভীমরুলির ভাসমান পর্যটন কেন্দ্রে অতিরিক্ত ভাড়া ও উচ্চশব্দে সাউন্ড বক্স বাজানোর দায়ে অভিযান দর্শনায় বিজিবির অভিযানে ১৩ কোটি টাকার স্বর্ণসহ এক পাচারকারী আটক বিজয়নগর উপজেলা আমতলী বাজারের vision এর নতুন শো রুমের শুভ উদ্বোধন করা হয়েছে,

জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও দ্রুত সংস্কার শেষে জাতীয় নির্বাচন এবং বিদ্যমান পরিস্থিতিতে কর্মসূচি ঘোষণার বিষয়ে সমমনা দলগুলোর সঙ্গে বৈঠক করছে বিএনপি। তবে এখনও কোনো কর্মসূচি চূড়ান্ত করা হয়নি। অন্য দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে শিগগির এ কর্মসূচি চূড়ান্ত করা হবে বলে জানা গেছে। শুক্রবার বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে ১২ দলীয় জোট ও জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছে দলটি। বৈঠকে বিএনপির পক্ষে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান উপস্থিত ছিলেন।

সূত্র জানায়, বৈঠকে জনসম্পৃক্ত ইস্যুতে সমাবেশ, মানববন্ধনসহ বিভিন্ন কর্মসূচি দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। এর মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারের ভুলগুলো ধরিয়ে দেওয়ার বিষয়ে আলোচনা করেন তারা। কী কী করলে দেশ ও জনগণের জন্য ভালো হবে, সে বিষয়ে পরামর্শও দেওয়া হবে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, দেশের বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আমরা আলোচনা করেছি। অনেক বিষয়ে একমত হয়েছি। আমরা যুগপৎ আন্দোলন করেছিলাম। সেই আন্দোলন সবসময় সরকারবিরোধী হবে– এমন কথা নেই। যে কোনো আকাঙ্খা পূরণের জন্য আমরা যুগপৎ আন্দোলন একসঙ্গে করতে পারি।

তিনি বলেন, একটি নির্বাচনের জন্য যা কিছু সংস্কার প্রয়োজন, সেগুলা করেই নির্বাচন হবে। তবে সেসব সংস্কার করে নির্বাচন করতে বেশি সময় লাগার কথা নয়।

১২ দলীয় জোটের পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন জোটপ্রধান জাতীয় পার্টির (জাফর) চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার, এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম, জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহ্সানুল হুদা, বিকল্পধারার চেয়ারম্যান অধ্যাপক নুরুল আমিন বেপারি, জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব গোলাম মহিউদ্দিন ইকরাম প্রমুখ। আরেক বৈঠকে জমিয়তে উলামায়ে ইসলামের সিনিয়র সহসভাপতি উবায়দুল্লাহ ফারুক, সহসভাপতি আব্দুর রব ইউসুফী, আব্দুল কুদ্দুস তালুকদার, জুনায়েদ আল-হাবীব, আব্দুল কুদ্দুস কাসেমী, মহাসচিব মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিনিয়র যুগ্ম মহাসচিব বাহাউদ্দীন জাকারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

জাতীয় নির্বাচনের দাবিতে কর্মসূচিতে যাচ্ছে বিএনপি ও সমমনা দলগুলো

আপডেট সময় : ০৫:০১:১০ পূর্বাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫