গ্রীনস্কুল ক্যাম্পেইন উপলক্ষে ঝালকাঠিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ
- আপডেট সময় : ০২:১৭:৪১ অপরাহ্ন, সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫ ১৪ বার পড়া হয়েছে

ঝালকাঠি প্রতিনিধি :তারুণ্যের উৎসব উপলক্ষে সোমবার ২৭ শে জানুয়ারি সকালে ঝালকাঠি জেলা প্রশাসকের কনফারেন্স রুমে “এসো দেশ বদলাই পৃথিবী বদলাই” এই প্রতিপাদ্য বিষয় সামনে রেখে গ্রীনস্কুল ক্যাম্পেইন উপলক্ষে বিভিন্ন শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আশরাফুর রহমান ।
বিষয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় ,সিভিল সার্জন ডাক্তার এইচ এম জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব মোঃ কাওছার হোসেন।
এছাড়া বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও শিক্ষক এবং প্রশাসনের ঊর্ধ্বতন ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি জেলা প্রশাসক তার বক্তব্যে বলেন আমরা একটি গ্রীন বাংলাদেশ তৈরি করতে চাই এই কার্যক্রমে আমরা তরুণদের উদ্বৃত্ত করতে চাই। আমরা এক লক্ষ গাছের চারা রোপন করব।























