সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

বাংলাবান্ধায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫ ১২ বার পড়া হয়েছে

Exif_JPEG_420

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি’এই প্রতিপাদ্যকে সামনে রেখে দেশের একমাত্র চতুর্দেশীয় স্থলবন্দর বাংলাবান্ধায় নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার সকালে বাংলাবান্ধা স্থলবন্দর সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করতে বন্দরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
বাংলাবান্ধা স্থলবন্দর স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ইসাহাক সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি আলহাজ্ব শরিফ হোসেন।
এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা মইনুল হাসান, সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী, উপজেলা বিএনপির আহবায়ক ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক শাহাদাৎ হোসেন রঞ্জু, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপ’র আহবায়ক কমিটির সদস্য ও পঞ্চগড় চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক সোহেল রানা মানিক প্রধান, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপ সাবেক কোষাধ্যক্ষ মোজাফ্ফর হোসেন, সিএন্ডএফ এসোসিয়েশন একাংশের সভাপতি ইবনে সাফি মোহাম্মদ নাসিমুল হাসান, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অপর অংশের সভাপতি রেজাউল করিম রেজা, যমুনা টেলিভিশনের জেলা প্রতিনিধি রনি মিয়াজি প্রমুখ।
এছাড়াও বন্দরের জনসংযোগ কর্মকর্তা সহ
বন্দরের বিভিন্ন কর্মকর্তা, ব্যবসায়ীবৃন্দ ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বাংলাবান্ধায় আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত

আপডেট সময় : ১১:৫৮:২৮ পূর্বাহ্ন, রবিবার, ২৬ জানুয়ারী ২০২৫