সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বানারীপাড়ায় তিনদিনেও বাড়ি ফেরেনি কলেজ ছাত্র সাজ্জাদ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:১৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫ ২১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,
বিশেষ প্রতিনিধি
বরিশালের বানারীপাড়ায় গত প্রায় তিনদিন ধরে সাজ্জাদ (১৮) নামের এক কলেজ ছাত্র রহস্যজনক ভাবে নিখোঁজ রয়েছেন। বন্ধুবান্ধব ও আত্মীয়-স্বজনসহ সম্ভাব্য সকল স্থানে খুঁজেও তার কোন সন্ধান পাওয়া যায়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকেও তার সন্ধান চেয়ে নিখোঁজ হওয়ার বিষয়টি ভাইরাল হয়েছে।
বুধবার (২২ জানুয়ারী) সকালে বানারীপাড়া ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাজ্জাদ কলেজে ক্লাস করতে গিয়ে অদ্যবধি আর বাড়ি ফেরেননি। বিশেষ চাহিদা সম্পন্ন সাজ্জাদ পৌর শহরের ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা ও বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনের ওষুধ ব্যবসায়ী আঃ সালামের একমাত্র ছেলে। এ ব্যাপারে আঃ সালাম বাদী হয়ে বানারীপাড়া থানায় সাধারণ ডায়েরী করেছেন। এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মোঃ মোস্তফা জানান, কলেজ ছাত্র সাজ্জাদকে খুঁজে পেতে কাজ করছে পুলিশ। এদিকে একমাত্র ছেলেকে হারিয়ে সাজ্জাদের বাবা-মা পাগল প্রায়। তারা তাদের ছেলেকে ফিরে পেতে সবার সহযোগিতা কামনা করেছেন। ####

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় তিনদিনেও বাড়ি ফেরেনি কলেজ ছাত্র সাজ্জাদ

আপডেট সময় : ১১:১৭:২৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জানুয়ারী ২০২৫