০৫ ডিসেম্বর ২০২৫, ০৬:০০ পূর্বাহ্ন, ১৩ই জমাদিউস সানি, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ২০শে অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
বরিশাল বিভাগীয় সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের জরুরী আলোচনা সভা ঝালকাঠিতে ডিবি পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ইয়াবা মোটরসাইকেল উদ্ধার বরিশাল অঞ্চলকে ইন্ডাস্ট্রিয়াল জোন হিসেবে গড়ে তুলতে চাই: মনোনয়ন পরবর্তী প্রতিক্রিয়ায় এডভোকেট জয়নুল আবেদীন ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে মতবিনিময় ও প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। পাচারের সময় ২ কোটি টাকার সোনার বার উদ্ধার, আটক ২ তেঁতুলিয়ায় দরিদ্র পরিবারে নলকূপ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ বিতরণ কেরুজ মাড়াই মৌসুম উপলক্ষে পরিবহন বিভাগে দোয়া ও আলোচনা সভা বানারীপাড়ায় শিক্ষার্থীদের বার্ষিক পরীক্ষার সুযোগ করে দেওয়ায় প্রশংসিত ইউএনও জীবননগর সীমান্তের ওপারে স্বর্ণের বার সহ বিএসএফের হাতে এক বাংলাদেশি আটক বিরামপুরে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
তেঁতুলিয়ায় বিজিবির অভিযানে প্রায় ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার

তেঁতুলিয়ায় বিজিবির অভিযানে প্রায় ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার

তেঁতুলিয়া (পঞ্চগড) প্রতিনিধিঃ তেঁতুলিয়ায় বিজিবির অভিযানে যাত্রীবাহী বাস থেকে প্রায় ২১ লাখ টাকার হেরোইন উদ্ধার করেছে বিজিবি। রোববার দুপুরে বাংলাবান্ধা থেকে ছেড়ে আসা পঞ্চগড় গামী একটি যাত্রীবাহী বাসে গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবান্ধা-পঞ্চগড় মহাসড়কে মাঝিপাড়া কমলা বাগান এলাকায় তল্লাশি করে এসব মাদকদ্রব্য উদ্ধার করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানায় বিজিবি।

প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পেদিয়াগছ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪৩১/৪ এস হতে ৮শ গজ বাংলাদেশের অভ্যন্তরে ১৮ ব্যাটালিয়নের বিজিবির নায়েব সুবেদার সৈবুর রহমানের নেতৃত্বে মাদক/চোরাচালান বিরোধী অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাবান্ধা-পঞ্চগড়গামী এসআর পরিবহন নামক যাত্রীবাহী বাসে তল্লাশি করে বাসের ভেতর থেকে ১ কেজি ৩৭ গ্রাম হেরোইন উদ্ধার করতে সক্ষম হয়। উদ্ধার হওয়া মাদকের মূল্য ২০ লাখ ৭৪ হাজার টাকা।

প্রাথমিকভাবে পঞ্চগড় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃক উক্ত মাদক নিশ্চিত করা হয়েছে। উদ্ধারকৃত হেরোইন তেঁতুলিয়া মডেল থানায় হস্তান্তর কার্যক্রম চলমান রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019