সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটে দুটি ব্যবসায়ী প্রতিষ্ঠানের কাছ থেকে জরিমানা আদায় পরিবেশের ভারসাম্য রক্ষায় বাবুগঞ্জ উপজেলা প্রশাসনকে ব্র্যাকের ২০০ ফলজ চারা প্রদান বিষখালী নদীতে অভিযান: ৭ লক্ষাধিক টাকার নিষিদ্ধ জাল উদ্ধার ও ধ্বংস বাবুগঞ্জে গাঁজা সহ প্রবাসী আটক ​ ​ঝালকাঠিতে নানা আয়োজনে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ​ কাঠালিয়ায় ৫০ কেজি ও ৩৯ পোটলা গাঁজাসহ গ্রেপ্তার ১: মাদকবিরোধী অভিযানে পুলিশের বড় সাফল্য দর্শনার এলিজা রহমান অস্ট্রেলিয়ার ক্যামডেন কাউন্সিলের ডেপুটি মেয়র নির্বাচিত ভুমি অফিস কর্মস্থলে অনুপস্থিত থাকায় দুই কর্মচারীকে শাস্তিস্বরুপ স্ট্যান্ডরিলিজ বরিশাল-ঢাকা মহাসড়কে ইটের সলিং *বিটুমিনের পরিবর্তে ইট-বালু দিয়ে সড়ক সংস্কার *প্রশ্নের মুখে সওজ চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপারের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগে নারীর ফেসবুকে লাইভ সাইবার সুরক্ষা আইনে মামলা

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
  • আপডেট সময় : ০১:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬ ১১৭ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু’র বিরুদ্ধে ঘুষ নেওয়ার মিথ্যে অভিযোগে ফেসবুক লাইভ করা সেই নারী রেহেনা বেগম উর্মির নামে সাইবার সুরক্ষা আইনে মামলা হয়েছে। বুধবার উপজেলা প্রশাসনের চুক্তিভিত্তিক কর্মচারী মনোয়ার হোসেন বাদী হয়ে তেঁতুলিয়া মডেল থানায় এই মামলা দায়ের করেন। মামলায় রেহেনা বেগম উর্মিকে এজাহারনামীয় এবং অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৬ জনকে আসামি করা হয়েছে।
গত সোমবার রেহেনা বেগম উর্মি ফেসবুক লাইভে দাবি করেন তার ছেলেকে গ্রাম পুলিশে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তার কাছ থেকে ১ লাখ ৮০ হাজার টাকা ঘুষ নেওয়া হয়েছিল। সম্প্রতি ইউএনও’র বদলির খবর জানতে পেড়ে তিনি টাকা ফেরত চায়। এসময় সামাজিক যোগাযোগমাধ্যমে ফেসবুক লাইভে এসে অভিযোগও তোলেন। সেদিন বিকালে জেলা প্রশাসক বরাবরে ইউএনও’র বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন।
উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহিন খসরু বলেন, তার বিরুদ্ধে ষড়যন্ত্রমূলকভাবে এ অভিযোগ আনা হয়েছে তিনি ওই নারীকে চেনেন না। । যে নিয়োগের কথা বলছে তা আগেই বাতিল করা হয়েছিল। এছাড়া অভিযোগকারীর ছেলের নামে কোনো আবেদনও ছিল না।
অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার জেলা প্রশাসকের কার্যালয়ে উভয় পক্ষের শুনানি হয়। শুনানিতে অভিযোগের কোন সত্যতা পাওয়া যায়নি। পরে বিষয়টি আইনি পদক্ষেপের জন্য পুলিশ সুপারকে দায়িত্ব দেয়া হয়।
এবিষয়ে মুঠোফোনে জানতে চাইলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম ইমাম রাজী টুলু জানান, সোমবার অভিযোগকারী নারী জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিলে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)-কে তদন্তের দায়িত্ব দেওয়া হয়। মঙ্গলবার উভয় পক্ষের সঙ্গে কথা বলে প্রাথমিক তদন্তে অভিযোগের কোনো সত্যতা পাওয়া যায়নি।
পঞ্চগড় জেলা পুলিশ সুপার আবু সাইম বলেন, সাইবার সুরক্ষা আইনে মামলাটি রুজু হয়েছে। তদন্তসহ আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলমান আছে ।#

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়া ইউএনও’র বিরুদ্ধে মিথ্যে অভিযোগে নারীর ফেসবুকে লাইভ সাইবার সুরক্ষা আইনে মামলা

আপডেট সময় : ০১:২৯:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ জুলাই ২০২৬