সংবাদ শিরোনাম ::
ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার” নলছিটিতে ইভটিজিং, মাদক ও সন্ত্রাসবিরোধী মতবিনিময় সভা অনুষ্ঠিত পটুয়াখালীর কলাপাড়ায় মাধক বিরোধী অভিযানে ১কেজি গাঁজা ও 202 পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার ৪… ঝালকাঠিতে সিরাতুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

ঝালকাঠিতে শীতার্ত মানুষের পাশে একতা যুব সংঘ ও পাঠাগার

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫ ৩০ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি:পৌষের হাড় কাঁপানো শীতে দরিদ্র নিম্ন আয়ের শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছে ঝালকাঠি একতা যুব সংঘ ও পাঠাগার। বৃহস্পতিবার বিকাল ৪টায় শহরের বসুন্ধরা রোডে একতা যুব সংঘ ও পাঠাগার’র উদ্যোগে একশত শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। একতা যুব সংঘ ও পাঠাগার সভাপতি মো: রবিউল ইসলাম তুহিন’র সভাপতিত্বে প্রধান অথিতি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. তৌহিদুল ইসলাম, বিশেষ অথিতি ছিলেন জেলা আইনজীবী সমিতি সভাপতি এড. মো: শাহাদাৎ হোসেন, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল পি.পি. এড. মো: নাসিমুল হাসান। এসময় শীতার্ত অসহায় মানুষের দুর্দশা লাঘবে তাদের পাশে থেকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে সমাজের সামর্থ্যবানদের প্রতি একতা যুব সংঘ ও পাঠাগারের সভাপতি মো: রবিউল হোসেন তুহিন অনুরোধ জানিয়েছেন।

একতা যুব সংঘ ও পাঠাগার কর্তৃপক্ষ জানায়, পৌষের প্রচন্ড শীত খেটে খাওয়া মানুষ শীতবস্ত্রের অভাবে রাতে ঠিকমত ঘুমাতে পারছে না। তাই অসহায় শীতার্ত মানুষের এই কষ্ট নিবারণে একতা যুব সংঘ ও পাঠাগারের উদ্যোগে একশত পরিবারের মাঝে উন্নত মানের কম্বল তুলে দেওয়া হয়েছে। এই হাড় কাঁপানো শীতে কম্বল পেয়ে শীতার্তরা খুশি।
অনুষ্ঠানে একতা যুব সংঘ ও পাঠাগার সম্পাদক শহিদুল ইসলাম মর্তূজ, সাংগঠনিক সম্পাদক সাংবাদিক বাবুল মিনাসহ বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে শীতার্ত মানুষের পাশে একতা যুব সংঘ ও পাঠাগার

আপডেট সময় : ০৫:১৮:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫