২৩ জানুয়ারী ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন, ৩রা শাবান, ১৪৪৭ হিজরি, শুক্রবার, ৮ই মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ

নোটিশ
জরুরী ভিত্তিতে কিছুসংখ্যক জেলা-উপজেলা প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে যোগাযোগ- ০১৭১২৫৭৩৯৭৮
সর্বশেষ সংবাদ :
ব্রাহ্মণবাড়িয়া সেনাবাহিনীর যৌথ অভিযানে অস্ত্র ব্যবসায়ী এবং তালিকাভুক্ত আসামি গ্রেফতার বিএনপির নির্বাচনি প্রচারণায় লোকে লোকারণ্য সিলেট আলিয়া মাদ্রাসার মাঠ গণতন্ত্র ও জবাবদিহিতা একটা জাতির উন্নতির চাবিকাঠি -তেঁতুলিয়ায় ব্যারিষ্টার নওশাদ জমির বাবুগঞ্জে লাঙ্গল প্রতীকে ভোট চেয়ে আবেগঘন আহ্বান ফারিয়া কিবরিয়ার। বাবুগঞ্জে ট্রাক প্রতীকে ভোট চেয়ে গণসংযোগে গণঅধিকার পরিষদের প্রার্থী এইচ এম ফারদিন ইয়ামিন নতুন রেকর্ড গড়ে স্বর্ণের ভরি আড়াই লাখ টাকা ছাড়াল চুয়াডাঙ্গার উথলী দোকানের তালা ভেঙে চুরি চুয়াডাঙ্গায় প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দামুড়হুদা সীমান্তে নেশাদ্রব্য প্রাইভেট কারসহ রাজবাড়ির ২ ব্যাক্তি গ্রেফতার বরিশাল – ৩। মিথ্যা মামলা ও গ্রেপ্তার বাণিজ্যের অভিযোগে সরব এবি পার্টি প্রার্থী ব্যারিস্টার ফুয়াদ
হোটেলে কুমার শানুর আত্মহত্যার চেষ্টা, থামিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

হোটেলে কুমার শানুর আত্মহত্যার চেষ্টা, থামিয়েছিলেন পরকীয়া প্রেমিকা

বিনোদন ডেস্ক
ক্যারিয়ারের শুরুতেই পরকীয়ায় নাম জড়ায় ভারতের সংগীতশিল্পী কুমার শানুর। এদিকে শিল্পীর পরকীয়া প্রেমিকা অভিনেত্রী কুনিকা সদানন্দও সেই সম্পর্কের কথা অকপটে স্বীকার করে নেন। তাদের ছয় বছরের সম্পর্ক বিবাহ বহির্ভূত হলেও তাতে আপত্তি নেই তার। কুমার শানুকে একেবারে স্বামীর চোখেই দেখেন কুনিকা।

সম্প্রতি কুনিকা এক সাক্ষাৎকারে দাবি করেন, গায়ক অসুখী দাম্পত্য সম্পর্কে ছিলেন। গায়কের স্ত্রী রীতা ভট্টাচার্যর শানুর ওপর মানসিক নির্যাতন চালাতেন। আর এর জেরেই ডিপ্রেশনে চলে যান।

এক্ক পুরোনো ঘটনা শেয়ার করে কুনিকা দাবি করেন, ‘আমরা একসাথে ডিনার করছিলাম, এবং শানু মদের ঘোরে ছিলেন। তিনি কাঁদতে শুরু করেন এবং হোটেলের জানালা থেকে লাফ দিতে চান। তিনি গভীরভাবে হতাশাগ্রস্ত ছিলেন। তার বোন, ভাগ্নে এবং আমি তাকে ধরে রেখেছিলাম।’

কুনিকা বলেন, ‘আমি খুব আবেগপ্রবণ হয়ে পড়েছিলাম কারণ তিনি সত্যিই কষ্ট পাচ্ছিলেন। তিনি বিয়ে ভাঙতে চাননি বা সন্তানদের ছেড়ে যেতে চাননি। তাকে শান্ত করার পর আমি তাকে তার সন্তান ও কাজের প্রতি তার দায়িত্বের কথা স্মরণ করিয়ে দিলাম। আমি মনে করি, ওই মুহূর্তটি আমাদের আরও কাছাকাছি নিয়ে এসেছিল। এরপর তিনি ফিরে এসে আমার পাশের একটি ফ্ল্যাটে চলে আসেন। আমরা খাবার বিনিময় শুরু করলাম। এভাবেই সম্পর্কের শুরু।‘

কুমার শানুকে স্বামীর চোখে দেখতেন কুনিকা। শানুর সেই পরকীয়া প্রেমিকা এও জানান, তারা ছয় বছর ধরে সম্পর্কে থাকলেও শানুর পরিবার এবং তার সন্তানদের প্রতি শ্রদ্ধার কারণে এই সম্পর্ককে গোপন রেখেছিলেন।

১৯৮০ সালে কুমার শানু তার প্রথম স্ত্রী রীতা ভট্টাচার্যকে বিয়ে করেন এবং ১৯৯৪ সালে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। প্রাক্তন দম্পতির তিনটি সন্তান রয়েছে। এরপর ২০০১ সালে, কুমার শানু সালোনি ভট্টাচার্যকে বিয়ে করেন। তাদের ঘরেও রয়েছে দুই সন্তান।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © 2019