সংবাদ শিরোনাম ::
ঘোড়াঘাটের পাশা ইউনিয়নে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোফাজ্জল হোসেনের চালক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় নাগরিক সেবা ও উন্নয়নের প্রতিশ্রুতি চুয়াডাঙ্গার সকল সরকারী দপ্তরের প্রধানদের সঙ্গে বিনিময় সভা, বাবুগঞ্জ ডিগ্রি কলেজের আয়োজনে মাদকবিরোধী ক্যাম্পেইন অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়ায় রুমিন ফারহানাকে অবাঞ্ছিত ঘোষণা, বিএনপির ঝাড়ু মিছিল পরিচ্ছন্নতা শুধু প্রশাসনের দায়িত্ব নয়, এটি সবার দায়িত্ব’: বাবুগঞ্জে এমপি জয়নুল আবেদীন। তেঁতুলিয়ায় ডেঙ্গু প্রতিরোধ কর্মসূচি ভার্চ্যুয়ালি উদ্বোধন ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান চুয়াডাঙ্গায় প্রাইভেট থেকে ফেরার পথে এএসআই’র শিশু কন্যা নিখোঁজ চুয়াডাঙ্গার জীবননগর লাইসেন্স বিহীন ক্লিনিকের মালিককে জরিমানা পরে ক্লিনিকে সিলগালা অগ্রিম সতর্কতা: শুরু হওয়ার আগেই ৭,০০০ রিংগিতের নতুন ‘ভিসা ফাঁদ’ পাকাচ্ছে সিন্ডিকেট বরিশালে সাংবাদিক পুলক চ্যাটার্জির ঝুলন্ত মরদেহ উদ্ধার”

বানারীপাড়ায় মুখোশধারী দৃর্বৃত্তদের হামলায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগী গুরুতর আহত

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪ ২৯ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ বরিশালের বানারীপাড়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডে আ. জলিল (৫০( নামের পক্ষাঘাতগ্রস্থ এক রোগীকে মুখোশধারী দুর্বৃত্তরা বেধরক পিটিয়ে গুরুতর আহত করেছে। রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় এ অমানবিক ঘটনা ঘটে। আশংকাজনক অবস্থায় তাকে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে। জানা গেছে, রোববার (২৯ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পৌর শহরের ২ নম্বর ওয়ার্ডের দক্ষিণ নাজিরপুর গ্রামে ব্রেন স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ আ. জলিলের বাসায় ৫/৬ জন মুখোশধারী দুর্বৃত্ত প্রবেশ করে তাকে বেধরক পিটিয়ে রক্তাক্ত জখম করে। এসময় তার শিশুপুত্র আব্দুর রহমানের ডাক চিৎকার শুনে প্রতিবেশীর ঘরে থাকা স্ত্রী রিমা বেগম ও বড় ছেলে অনীক ছুটে আসেন। এসময় তাদের উপস্থিতি টের পেয়ে মুখোশধারী দুর্বৃত্তরা বাসার পিছনের বাগান থেকে দৌঁড়ে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় আ. জলিলকে প্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে অবস্থার অবনতি হলে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়। আহত আব্দুল জলিলের স্ত্রী রিমা বেগম জানান,ওই এলাকার ইউনুসসহ কয়েকজনের সঙ্গে তাদের জমি নিয়ে বিরোধ রয়েছে। সম্প্রতি গাছ বিক্রিতে তারা বাঁধা দেয়। এনিয়ে থানায় শালিসী চলমান রয়েছে। এর আগেও তার স্বামীকে একাধিকবার পিটিয়ে আহত করা হয়েছে। গাছে বেঁধেও তাকে নির্যাতন করা হয়েছে। হামলায় মাথায় আঘাতের কারনে ব্রেন স্ট্রোক করে দীর্ঘদিন ধরে তিনি পক্ষাঘাতগ্রস্থ অবস্থায় রয়েছেন। ওই একই চক্র মুখোশ পড়ে এবারও তার ওপর হামলা চালিয়েছে বলে তিনি অভিযোগ করেন। এ ব্যপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি। এ বিষয়ে বানারীপাড়া থানার ওসি মো. মোস্তফা বলেন,লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ###

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বানারীপাড়ায় মুখোশধারী দৃর্বৃত্তদের হামলায় স্ট্রোকে পক্ষাঘাতগ্রস্থ রোগী গুরুতর আহত

আপডেট সময় : ১১:৪৪:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩০ ডিসেম্বর ২০২৪