সংবাদ শিরোনাম ::
মোরেলগঞ্জে জলবায়ু ঝুঁকিতে থাকা জনগোষ্ঠীর অধিকার সুরক্ষায় সংলাপ মোরেলগঞ্জে দুদকের দুর্নীতিবিরোধী প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কার বিতরণ চিতলমারীতে আইন-শৃঙ্খলা কমিটির সভা সাংবাদিকদের প্রাণনাশের হুমকির ঘটনায় ব্যবস্থা নেওয়ার দাবি বানারীপাড়ায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত বিসিসির ৬৪৭ কোটি ৫৩ লাখ টাকার বাজেট ঘোষণা *‘স্মার্ট, সবুজ ও জনবান্ধব বরিশাল’ গড়ার অঙ্গীকার ঠিকাদারের মৃত্যুর পর বন্ধ সড়ক সংস্কার, দ্রুত কাজ শুরুর দাবিতে নলছিটিতে মানববন্ধন জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত ঝালকাঠি পৌরসভার নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিতের দাবিতে মানববন্ধন ঝালকাঠিতে ধর্ষণচেষ্টার অভিযোগে ননদের জামাইকে ব্লেড দিয়ে আঘাত, গৃহবধূর দাবি আত্মরক্ষা বরিশালে হারানো মোবাইল ফিরে পেয়ে খুশি মালিকরা, প্রশংসিত কাউনিয়া থানা পুলিশ

আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন দুই কৃষি কর্মকর্তা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ ১৬ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
বরিশালের গৌরনদীতে আপত্তিকর অবস্থায় দুই কৃষি কর্মকর্তাকে হাতেনাতে আটক করেছেন স্থানীয়রা। এ সময় কৌশলে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ পালিয়ে গেলেও বিয়ের দাবিতে তার বাড়িতে অবস্থান নেন নারী কর্মকর্তা।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) ভোরে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকায় মি. সাগর গোমেজের বাড়ি এ ঘটনা ঘটে। শুক্রবার (২৭ ডিসেম্বর) সকালে বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়।

অভিযুক্তরা হলেন- উপজেলা কৃষি উপসহকারী কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ ও কৃষি উপসহকারী কর্মকর্তা প্রিয়াংকা ভক্ত। তারা দুজনেই গৌরনদী উপজেলা কৃষি অফিসে কর্মরত। যদিও সহকর্মীর সঙ্গে অনৈতিক কর্মকাণ্ডের সময় ধরা পড়ার অভিযোগ অস্বীকার করেছেন দীপঙ্কর বাড়ৈ।

স্থানীয়রা জানান, গত বৃহস্পতিবার ভোরে গৌরনদী পৌরসভার দক্ষিণ বিজয়পুর এলাকার সাগর গোমেজের বাড়ির দ্বিতীয় তলায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছেন দীপঙ্কর বাড়ৈ। বৃহস্পতিবার রাতে বাসার মধ্যে অনৈতিক কর্মকাণ্ডের সময় প্রিয়াংকা ভক্ত ও দীপঙ্করকে আটক করেন স্থানীয়রা। একপর্যায়ে পিয়াংকাকে নিজের বাসায় রেখে জনতার হাত থেকে কৌশলে পালিয়ে যান দীপঙ্কর।

প্রিয়াংকা ভক্ত বলেন, একই পদে চাকরির সুবাদে এক বছর আগে দীপঙ্করের সঙ্গে আমার প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দীপঙ্কর বিভিন্ন সময় শারীরিক সম্পর্ক স্থাপন করেছে। বৃহস্পতিবার দিপঙ্করের স্ত্রী তার বাবার বাড়িতে বেড়াতে যান। সেই সুযোগে ওইদিন রাতে আমাকে বাসায় ডেকে নেয় দীপঙ্কর। ভোরে আমি দীপঙ্করের বাসায় আসি। প্রতিবেশীরা বিষয়টি টের পেয়ে আমাদের দুজনকে আটক করে। পরে আমাকে বাসায় ফেলে দীপঙ্কর কৌশলে পালিয়ে যায়।

বাড়ির মালিক সাগর গোমেজ বলেন, অনৈতিক কর্মকাণ্ডের সময় ভাড়াটিয়া দীপঙ্করকে এক নারীসহ আটক করেন স্থানীয়রা। এ সময় কৌশলে দীপঙ্কর পালিয়ে যায়। তখন ওই নারী বিয়ের দাবিতে বাসার ভেতরে অবস্থান নেন। তবে বিকেলে তিনিও বাসা থেকে চলে যান।

তবে উপসহকারী কৃষি কর্মকর্তা দীপঙ্কর বাড়ৈ দাবি করে বলেন, অভিযোগের কোনো সত্যতা নেই। আমাকে ফাঁসানো হয়েছে।

গৌরনদী উপজেলা কৃষি কর্মকর্তা মো. সেকেন্দার শেখ বলেন, বিষয়টি আমি শুনেছি। তদন্ত সাপেক্ষে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

গৌরনদী মডেল থানার ওসি মো. ইউনুস মিয়া বলেন, লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপত্তিকর অবস্থায় ধরা পড়লেন দুই কৃষি কর্মকর্তা

আপডেট সময় : ০৪:০১:৫০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪