জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে ঝালকাঠিতে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৫:৩১:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬ ১৫ বার পড়া হয়েছে

: বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন।
সভায় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপপরিচালক জুলিয়া সুকায়না, অতিরিক্ত জেলা প্রশাসক মো. কাওছার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. তৌহিদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস. এম. বায়জীদ ইবনে আকবর, জেলা তথ্য কর্মকর্তা লেলিন বালা, জুলাই যোদ্ধা, শহীদ পরিবারের সদস্য, রাজনৈতিক দলের প্রতিনিধিসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তারা।
সভায় ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে বিভিন্ন কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি, দায়িত্ব বণ্টন এবং সার্বিক সমন্বয় বিষয়ে আলোচনা করা হয়। এছাড়া দিবসটি যথাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে পালনের জন্য সংশ্লিষ্ট সকল দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়।



















