সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

বরিশালে শ্রমিকদের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৮:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪ ১১ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স: চাঁদপুরে মেঘনা নদীতে এমভি আল বাখেরা জাহাজে সাত শ্রমিক হত্যাকাণ্ডে জড়িতদের বিচারসহ বিভিন্ন দাবিতে বরিশালের শ্রমিকরা লাগাতার কর্মবিরতি শুরু করেছেন। ফলে বরিশালে পণ্যবাহী সব ধরনের নৌযান চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টা থেকে মালবাহী, তেল-গ্যাসবাহীসহ সব প্রকার পণ্যবাহী নৌযানের শ্রমিকরা এই কর্মবিরতি শুরু করেন। এসময় শ্রমিকরা সরকারিভাবে ক্ষতিপূরণের ঘোষণা, সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। সব ধরনের যাত্রীবাহী নৌযান এই কর্মবিরতির আওতামুক্ত রয়েছে। তবে কর্মবিরতিতে ভোগান্তিতে পড়েছেন বরিশাল বিভাগের বিভিন্ন জেলা উপজেলার ব্যবসায়ীরা।

নৌযান শ্রমিক ফেডারেশনের বরিশালের নেতা একিন আলী মাস্টার জানান, নিহত শ্রমিকদের প্রত্যেকের পরিবারের জন্য সরকারিভাবে ২০ লাখ টাকা ক্ষতিপূরণের ঘোষণা দিতে হবে।

এছাড়া সব নৌপথে সন্ত্রাস, চাঁদাবাজি, ডাকাতি বন্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে সরকারকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। অবিলম্বে এই দাবিগুলো মেনে না নিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

বরিশালে শ্রমিকদের কর্মবিরতিতে পণ্যবাহী নৌযান চলাচল বন্ধ

আপডেট সময় : ০৮:১৩:১৬ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪