সংবাদ শিরোনাম ::
ভরা মৌসুমেও ইলিশের আকাল বৈরী আবহাওয়া, জলবায়ু পরিবর্তন ও অবৈধ জালে সংকটে সুন্দরবন উপকূলের মৎস্য অর্থনীতি সাগরে নেই ট্রলার, আড়তে নেই মাছ বানারীপাড়ায় বিএনপি নেতা সাইফুল ইসলাম রকি তেতলা পিজিএস স্কুলের সভাপতি বরিশালে সিভিল সার্জনের অপসারনের দাবীতে কক্ষে তালা বাবুগঞ্জে মাদক, চুরি-ডাকাতি ও সামাজিক অপরাধ প্রতিরোধে জনসচেতনতামূলক সভা। বানারীপাড়ায় চাঁদাবাজি মামলায় জামিনে বের হয়ে বাদীসহ তিনজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম ঝালকাঠিতে গৃহবধূ মলিনা রায় হত্যা: মামলার দ্বিতীয় আসামি ঢাকায় গ্রেফতার সড়কে ঝড়লো সাংবাদিক পুত্রের প্রাণ, বিএমএসএফ’র শোক বাবুগঞ্জে ১ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারি আটক ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত

ঝালকাঠিতে প্রবীণ সার্ভেয়ার বাবুল মল্লিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪ ১৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঝালকাঠি প্রতিনিধি :
বাংলাদেশ সার্ভেয়ার এসোসিয়েশনের উদ্যোগে নলছিটি উপজেলার প্রবীণ সার্ভেয়ার বাবুল মল্লিকের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে
রবিবার ১৮ ই ডিসেম্বর সকালে ঝালকাঠি প্রেসক্লাবের সামনে বাংলাদেশ সার্ভেয়ার এসোসিয়েশন, ঝালকাঠি জেলা শাখার উদ্যোগে মানববন্ধন অনুষ্ঠিত ।

মানববন্ধনে নেতৃত্বদেন বাংলাদেশ সার্ভেয়ার এসোসিয়েশন বরিশাল বিভাগ এর সভাপতি মোঃ জাকির তালুকদার।

বক্তারা বলেন, গত ৪ ডিসেম্বর ২০২৪ তারিখ এলাকার চিহ্নিত সন্ত্রাসীরা পূর্ব শত্রুতার জেরে দেশীয় অস্ত্র (রামদা ও লাঠিসোঁটা) দিয়ে আঘাত করে বাবুল মল্লিককে হত্যার উদ্দেশ্যে নৃশংস হামলা চালায়। এই ঘটনার সঙ্গে জড়িত সন্ত্রাসীদের নাম উল্লেখ করে নলছিটি থানায় একটি মামলা (জি.আর-১৬৭/২০২৪; তারিখ: ০৬/১২/২০২৪) দায়ের করা হয়েছে। তবে, মামলার আসামিরা এখনও গ্রেফতার হয়নি এবং তারা বাদী পক্ষকে বিভিন্নভাবে জীবননাশের হুমকি দিয়ে যাচ্ছে। এমতাবস্থায় তারা প্রশাসনের নিকট চিহ্নিত আসামিদের দ্রুত আইনের আওতায় এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জোর দাবি জানান।

উল্লেখ্য গত ৪ ঠা ডিসেম্বর ঝালকাঠি জেলার নলছিটির নাচনমহল ইউনিয়নের বাসিন্দা ও প্রবীণ সার্ভেয়ার মোঃ বাবুল মল্লিকের ওপর হত্যার উদ্দেশ্যে নলছিটি রানাপাশা ইউনিয়নের হারুন সিকদারের ছেলে আবু কালাম সিকদারের হামলায় বাবুল মল্লিক আহত হয়।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ঝালকাঠিতে প্রবীণ সার্ভেয়ার বাবুল মল্লিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

আপডেট সময় : ০৪:১৮:৩১ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪