ঢাকা ০২:১৩ পূর্বাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
রাজন শিকদারের ব্যক্তিগত অর্থায়নে খেয়াঘাটে যাত্রী ছাউনি নির্মাণ, স্বস্তি যাত্রীদের ঘোড়াঘাটে দেউলী ঘাটে ব্রিজ নির্মাণে মন্ত্রী-এমপিদের শুধুই আশ্বাস ভাঙ্গা ব্রিজ ১০ গ্রামের মানুষের এখন মরণ ফাঁদ জীবননগর সীমান্তে ৪টি স্বর্ণের বার ও ৪ টুকরা স্বর্ণসহ এক পাচারকারী গ্রেফতার সাবেক আইজিপি বেনজীর আহমেদ গ্রেফতার স্বরূপকাঠী উপজেলা বিএনপির সাবেক সভাপতি ওয়াহিদের মৃত্যুতে ব্যারিস্টার সাইফের শোক জাহাঙ্গীরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে লড়তে চান বিএনপি নেতা হাবিবুর রহমান রিপন। দর্শনা সীমান্তে ঘাস কাটতে যাওয়া বাংলাদেশি যুবককে ধরে পুলিশকে দিলো বিএসএফ বরিশাল কারাভ্যন্তরে মাদকের বিস্তার নারী বন্দির কাছ থেকে ২১৫ পিস ইয়াবা উদ্ধার বিরামপুর ৩নং খানপুর ইউনিয়নে ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির উদ্বোধন বিজয়নগর উপজেলায় ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪ ৫ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজকের ক্রাইম ডেক্স
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে ওয়েলকাম পরিবহন নামের একটি চলন্ত বাসে যাত্রীবেশে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে চারজন আহত হয়েছেন।

শুক্রবার (২০ ডিসেম্বর) সন্ধ্যায় ঢাকা-আরিচা মহাসড়কে সাভারের বিপিএটিসির সামনে এ ঘটনা ঘটে।

আহতদের মধ্যে শামীম নামের একজন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাৎক্ষণিকভাবে বাকি আহতদের নাম-পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ।

বাসের যাত্রী হারুন-অর-রশিদ বলেন, আমি সাভার উলাইল থেকে ওয়েলকাম বাসে উঠি। বাসটি সাভার বাসস্ট্যান্ড পার হলে যাত্রীবেশে থাকা কয়েকজন ধারালো অস্ত্র দিয়ে কয়েকজন যাত্রীকে জিম্মি করে ফেলে। এ সময় বাসে থাকা যাত্রীদের মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেওয়া হয়। তখন কয়েকজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়।

আহত শামীমের ভায়রা মিজানুর রহমান ঢাকা পোস্ট বলেন, আমার ভায়রা ওয়েলকাম বাসে করে আশুলিয়ার শ্রীপুরে যাচ্ছিল। এ সময় সাভারের বিপিএটিসি এলাকায় যাত্রীবেশে থাকা একদল ডাকাত অস্ত্র নিয়ে যাত্রীদের মালামাল লুট করে। তখন আমার ভায়রাকে ধারালো অস্ত্র দিয়ে বুকসহ কয়েক জায়গায় আঘাত করে। তাকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছে।

ডা. হাসান মাহবুব বলেন, ধারালো অস্ত্রের আঘাতে আহত চারজন এনাম মেডিকেল কলেজ হাসপাতালে এসেছিলেন। এরমধ্যে একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বাকি যারা ছিল তারা প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছে।

সাভার হাইওয়ে থানার ইনচার্জ সওগাতুল আলম ঢাকা পোস্টকে বলেন, বিশমাইলে ডাকাতির শিকার বাসটি রয়েছে। আশুলিয়া থানার পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) অলক কুমার দে ঢাকা পোস্টকে বলেন, বিশমাইল এলাকায় ছাত্ররা চালক ও হেলপারসহ বাসটিকে আটক করেছে। আমরা ঘটনাস্থলে আছি। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সাভারে যাত্রীবেশে চলন্ত বাসে ডাকাতি, আহত ৪

আপডেট সময় : ০৫:২৯:০৫ অপরাহ্ন, শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪