সংবাদ শিরোনাম ::
ঢাকা-বরিশাল মহাসড়কে ত্রিমুখী সংঘর্ষে রিকসা চালক নিহত, আহত-১০ ​ঝালকাঠিতে ‘ফ্রি নিউজ গ্রুপ’-এর সাংবাদিকদের মিলনমেলা অনুষ্ঠিত ঝালকাঠিতে জাতীয়তাবাদী কৃষক দলের উদ্যোগে ৮ লক্ষ বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন চুয়াডাঙ্গা হাসপাতাল সড়কে চলন্ত ইজিবাইক চালকের হৃদরোগে মৃত্যু রাজাপুরে আলোচিত দুই ডাকাতি মামলা: ৪ ডাকাত গ্রেপ্তার নারী চিকিৎসককে কক্ষে ডাকতেন-কুপ্রস্তাব দিতেন ব/র/গু/না জেনারেল হাসপাতাল তত্ত্বাবধায়ক। ঘোড়াঘাটে রাঘব, বোয়ালদের বাদ দিয়ে অভিযোগ গঠন, পৌর বিএনপির মানব বন্ধন গৌরনদীতে স্কুলের টিফিনের রুটিতে ব্লেড কান্ডে তদন্ত কমিটি গঠন আধুনিক, স্বচ্ছ ও জনবান্ধব কেদারপুর ইউনিয়ন গঠনের অঙ্গীকার পারভেজ মৃধার। বানারীপাড়ায় বিশ্ব নবীকে নিয়ে কটুক্তি করায় যুবককে জুতার মালা পড়িয়ে ঘুরানো হলো

তেঁতুলিয়ার জয়ীতার পুরস্কার পেলেন ৫ নারী

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ১২:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪ ১৪ বার পড়া হয়েছে
আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধিঃ
‘নারী কন্যার সুরক্ষা করি সহিংসতা মুক্ত বিশ্ব গড়ি’ প্রতিপাদ্যকে সামনে রেখে তেঁতুলিয়ায় পালিত হয়েছে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ এবং বেগম রোকেয়া দিবস। সোমবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে পরিষদের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) মাহবুবুল হাসান।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মো. আল আমিন, মৎস্য কর্মকর্তা মাহবুবুর রহমান, দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হীরাকান্ত রায়, সাধারণ সম্পাদক বীরেন্দ্রনাথ বর্মন, কলেজ শিক্ষক ওমর ফারুক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হযরত আলী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক পায়েলসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিক, শিক্ষার্থীসহ সুশীল নাগরিকবৃন্দ।
পরে পাঁচটি ক্যাটাগরীতে পাঁচজন নারীকে জয়ীতা পুরস্কার তুলে দেয়া হয়। পুরস্কার প্রাপ্তরা হলেন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করায় মরজিনা খাতুন মাহি, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনে সাগরিকা বেগম, শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনে মেহেরুন নেহার, সফল জননী নারী কমিজান নেছা ও সমাজ উন্নয়নের অসামান্য অবদান রাখায় সখিনা বেগম।

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

তেঁতুলিয়ার জয়ীতার পুরস্কার পেলেন ৫ নারী

আপডেট সময় : ১২:৪১:০১ অপরাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪